ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া। 

জালনোট ও উৎপাদনের সরঞ্জামাদিসহ দুই জনকে আটক করেছে র‌্যাব৮, বরিশাল।

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়াপটুয়াখালী জেলা প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৩:৩৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা’কে সামনে রেখে কিছু অসাধু ব্যক্তি জাল নোট তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে যাচ্ছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮, বরিশাল জাল টাকার প্রসার ও জালনোট তৈরী রোধকল্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও নজরদারি অব্যাহত রাখছে।২। এরই ধারাবাহিকতায়, ২৬ মে ২০২৫ তারিখ ১৫.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানাধীন মৌকরন এলাকায় জনৈক মোঃ অয়ন মীর(২৩) এর ভাড়া বাড়িতে ২য় তলার পশ্চিম পাশের রুমের ভিতর কতিপয় ব্যক্তি জাল টাকার নোট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সদর কোম্পানী এর একটি আভিযানিক দল ২৬ মে ২০২৫ তারিখ ১৫.২০ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২ জনকে আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয় জিজ্ঞাসাবাদে তাদের নাম ১। মোঃ অয়ন মীর(২৩), পিতা-মোঃ মাসুদ মীর, সাং-নিজহাওলা, থানা-রাঙ্গাবালি, জেলা-পটুয়াখালী, ২। মোঃ তামিম খান (২৩), পিতা-মোঃ সহিদ ইসলাম খান, সাং- মৌকরণ, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী’ বলে জানায়। জিজ্ঞাসাবাদে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে তারা জানায় যে জাল টাকা ক্রয়-বিক্রয়ের জন্য তারা ঘটনাস্থলে অবস্থান করছিল। এসময় তাদের তল্লাশীর মাধ্যমে অভিযুক্ত মোঃ অয়ন মীর এর সাথে থাকা শপিং ব্যাগ হতে ৯,৯০০০.০০ (নয় হাজার নয়শত) জাল টাকার নোট ও অভিযুক্ত মোঃ তামিম খান এর প্যান্টের পকেট থেকে ৭,৮০০.০০ (সাত হাজার আটশত) টাকার জাল নোটসহ অভিযুক্ত অয়ন মীরের দেখানো মতে তার ঘর হতে জাল টাকা ছাপানোর কাজে ব্যবহৃত ০১টি প্রিন্টার, ০১ টি ল্যাপটপ ক্যাবলসহ, ০১ টি মাউস, ০১টি কী বোর্ড, ০২ পাতা জাল নোটের নমুনা, ০২টি মোবাইল, ০৪ টি সীমকার্ড উদ্ধার করা হয়।৩। আটককৃতদের বিরুদ্ধে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক ধারায় মামলা রুজু করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে র‌্যাবের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জালনোট ও উৎপাদনের সরঞ্জামাদিসহ দুই জনকে আটক করেছে র‌্যাব৮, বরিশাল।

নিউজ প্রকাশের সময় : ০৩:৩৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫