ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

জয়পুরহাট টাস্ক ফোর্স জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং অনিয়মে জরিমানা

মো: মিশিকুল মন্ডল জয়পুরহাট জেলা প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৯:১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

জয়পুরহাটে টাস্ক ফোর্স এর পক্ষ থেকে রমজান মাসে নিয়মিত বাজার মনিটরিং অনিয়মে জেলার পাঁচবিবি বাজারে বিভিন্ন ব্যাবসায়ীদের অনিয়মের কারণে জরিমানা করা হয়েছে।জয়পুরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা আকতার চৌধুরীর নির্দেশে পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য মনিটরিং এর অংশ হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পাঁচবিবি উপজেলার কয়েকটি বাজারে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস করা হয়,এ ছাড়া বিভিন্ন দোকানের পরিস্কার পরিচ্ছন্নতা দেখা হয়। ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশনা প্রদান করা সহ, মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা ও দেওয়া হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আব্দুর রউফ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা কালে ০৮ টি মামলায় মোট ৮,৫০০/- অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

এছাড়াও সহকারী কমিশনার ভূমি, পাঁচবিবি কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা কালে ০৩ টি মামলায় মোট ২,৩০০/- অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয় ও উপজেলা নির্বাহী অফিসার, আক্কেলপুর কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে না ঢেকে ইফতার বিক্রি এবং অতিরিক্ত মূল্য রাখায় আক্কেলপুর উপজেলায় ৩ দোকানদারকে ২,০০০ টাকা জরিমানা করা হয় এবং উপজেলা নির্বাহী অফিসার, কালাই কর্তৃক কালাই এর মোসলেমগঞ্জ হাট বাজার মনিটরিং এর অংশ হিসেবে পরিদর্শন করা হয়।এসময় মূল্য তালিকা পরিদর্শন না করা, মেয়াদ না লিখা পন্য বিক্রি করার জন্য ৩ টি দোকান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৯ ধারায় ৫০০০/- জরিমানা করা হয়।বৈরাগীর মোড়ে একটি বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বেকারী পণ্য উৎপাদনের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৩০,০০০/- জরিমানা করা হয়।

পাঁচবিবি বাজার মনিটরিং এ উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ক্যাব এর সভাপতি আব্দুস ছামাদ সরদার সহ জেলার উর্ধতন কর্মকর্তা বৃন্দু

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়পুরহাট টাস্ক ফোর্স জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং অনিয়মে জরিমানা

নিউজ প্রকাশের সময় : ০৯:১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫