ঢাকা ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর।  জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা-গাজীপুর-বিমানবন্দর মহাসরক সাতটি উড়ালসড়ক যানবাহন চলার জন্য উন্মুক্ত 

সৈয়দ স্বাধীন গাজীপুর জেলা প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৩:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে

গ্রেটার সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের আওতায় বিআরটি,ঢাকা গাজীপুর-হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথের সাতটি উড়ালসড়ক (ফ্লাইওভার) যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আজ রোববার সকালে ঢাকায় সচিবালয়ের সভাকক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উড়ালসেতু গুলো আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত ঘোষণা করেন।ওবায়দুল কাদের বলেন, ‘আজকে উদ্বোধন নয়, উন্মুক্ত করা হলো সাতটি উড়ালসেতু সড়ক। এগুলো উন্মুক্তের ফলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে মন্তব্য করেন । বিগত দিনে ঈদের সময় গাজীপুরে যে ভোগান্তি হয়েছে, এবার আর তা হবে না। ইতিমধ্যেই প্রকল্পের ৯১ শতাংশ কাজ শেষ হয়েছে। আশা করা হচ্ছে, এ বছরের ডিসেম্বরের মধ্যেই বিআরটি প্রকল্পের বাস চলাচল করবে।ওবায়দুল কাদের আরও বলেন, ‘এই প্রকল্পের কারণে বছরের পর বছর ভোগান্তি হয়েছে। আশা করি আর হবে না। আমিও অন্তত ৫০ বার এই প্রকল্প দেখতে এসেছি।’ তিনি বলেন, ‘সরকারের উন্নয়ন নেতিবাচকভাবে না নিয়ে একটু ভাবুন। দেখুন, এতগুলো প্রজেক্ট হয়েছে, এর মধ্যে একটি প্রজেক্ট একটু সমস্যা হয়েছে। এটি আমরা স্বীকারও করেছি এবং সমস্যাটি কোথায় সেটিও বলেছি বলে মন্তব্য করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের আওতায় বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট রুটের কাজ শুরু হয় ২০১২ সালে। ৪ হাজার ২৬৮ কোটি ৩২ লাখ টাকা বাজেটের প্রকল্পটির কাজ ১২ বছর পর ৯১ ভাগ সম্পন্ন হয়েছে। আজ এই প্রকল্পের আটটি উড়ালসড়কের মধ্যে সাতটি উন্মুক্ত করা হলো। তবে প্রকল্পের অবশিষ্ট কাজ চলতি বছরের মধ্যে শেষ হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা উন্মুক্ত হওয়া উড়ালসড়কগুলোর মধ্যে আছে ৩২৩ মিটার দৈর্ঘ্যের বিমানবন্দর উড়ালসড়ক (বাঁ ও ডান পার্শ্ব), ১৮০ মিটার দৈর্ঘ্যের জসীমউদ্‌দীন উড়ালসড়ক, ১৬৫ মিটার দৈর্ঘ্যের ইউটার্ন-১ গাজীপুরা উড়ালসড়ক, ১৬৫ মিটার দৈর্ঘ্যের ইউটার্ন-২ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উড়ালসড়ক, ২৪০ মিটার দৈর্ঘ্যের ভোগড়া ফ্লাইওভার ও ৫৬৮ মিটার দৈর্ঘ্যের চৌরাস্তা উড়ালসড়ক।উড়ালসড়কগুলো উন্মুক্ত ঘোষণার সময় গাজীপুরের ভোগড়া বাইপাস প্রান্তে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, বিআরটি প্রকল্পের পরিচালক (সড়ক) এ এস এম ইলিয়াস শাহ্, বিআরটি প্রকল্পের পরিচালক (সেতু) মো. মনিরুল ইসলাম খান, ঢাকা সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাইফুদ্দিন, বিআরটি প্রকল্পের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান, মো. জাকির ও আবদুর রহমান, গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা-গাজীপুর-বিমানবন্দর মহাসরক সাতটি উড়ালসড়ক যানবাহন চলার জন্য উন্মুক্ত 

নিউজ প্রকাশের সময় : ০৩:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪