ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ

- নিউজ প্রকাশের সময় : ০৫:১৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে

আজ মঙ্গলবার (২৮)তারিখ সকালে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শ্রমিক টঙ্গী খাপাড়া রোড এলাকায় মিফকিফ অ্যাপারেলস লিমিটেড নামক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন,পরে বিক্ষুব্ধ শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের বাসভবনের সামনে যান পরে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবস্থান নিয়ে অবরোধ করে খবর পেয়ে শিল্প পুলিশ সেখানে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়শ্রমিকরা জানান, মিফকিফ কারখানা কর্তৃপক্ষ তাদের এপ্রিল মাসের বকেয়া বেতন পরিশোধ করেনি বেতন চাইতে গেলে তালবাহানা করতে থাকে সোমবার তাদের বেতন দেওয়ার কথা ছিল কিন্তু কর্তৃপক্ষ সন্ধ্যা নাগাদ বেতন পরিশোধ করেনি এত তারা ক্ষিপ্ত হয়ে চলে যায়। পরে মঙ্গলবার সকালে বেতনের দাবিতে কারখানায় অবস্থান করলে কর্তৃপক্ষ কোনো সমাধান দিতে পারেনি,পরে তারা একটি মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খাপাড়া রোডের মাথায় অবস্থান নেন এ সময় তারা ১০ মিনিট ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন,খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ ঢাকা ময়মনসিংহ সড়ক থেকে তাদের সরিয়ে দেযা হয়,মিফকিফ অ্যাপারেন্স লিমিটেড কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো.আনিসুর রহমান বলেন, ব্যাংকে জটিলতার কারণে টাকা উত্তোলন করা যায়নি,আগামী এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করে দেওয়া হবে,বলে জানিয়েছেন।

















