সংবাদ শিরোনাম ::
তুমি বিনে প্রেম চলে না -অনুকাব্য

বিশেষ প্রতিবেদন
- নিউজ প্রকাশের সময় : ১০:৪২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

নুসরাত জাহান কথা
সুতো বিহীন ঘুড়ি উড়ে না
তুমি বিনে প্রেম চলে না।
আকাশ জুড়ে রঙিন আলো
তোমার ছোঁয়ায় লাগে ভালো।
বাতাস এসে গল্প বলে
তোমার কথাই মনে জ্বলে।
চোখের তারা স্বপ্ন আঁকে
তোমার ছোঁয়ায় মনটা জাগে।
হাতটি ধরে এসো কাছে
থাকবো দু’জন দুঃখের পাছে।
তুমি ছাড়া সবই ফাঁকা
ভালোবাসা দিও চন্দ্র আঁকা।
















