ঢাকা ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর।  জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দক্ষিণ কোরিয়া  জংওয়াং মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে সল্লাল উপলক্ষে ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে

রিপোর্টার: ফয়সাল হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৫৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ১১২ বার পড়া হয়েছে

রিপোর্ট: ফয়সাল হোসেন

কোরিয়ার জংওয়াং মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে পবিত্র সল্লাল উপলক্ষে আগামী ১৪ ফেব্রুয়ারি, শনিবার, এক বিশেষ ওয়াজ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। মাহফিলটি বাদ আসর জংওয়াং মসজিদ এন্ড ইসলামিক সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা সুলতানুল ওয়ায়েজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী (হাফিজাহুল্লাহ)—যিনি মারকাযুত তারবীয়াহ বাংলাদেশ-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর জ্ঞানগর্ভ ও হৃদয়স্পর্শী বয়ান শ্রোতাদের ঈমানি চেতনাকে আরও শানিত করবে বলে আয়োজকরা আশাবাদী।

বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম (হাফিজাহুল্লাহ)—বিশিষ্ট ইসলামিক আলোচক ও বাংলাদেশ টেলিভিশনের পরিচিত মুখ। এছাড়াও কোরিয়ায় অবস্থানরত অন্যান্য ওলামায়ে কেরামগণ উক্ত মাহফিলে তাৎপর্যপূর্ণ আলোচনা করবেন।

মাহফিলের সভাপতিত্ব করবেন মাওলানা জাহিদ হোসেন ভূঁইয়ান। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মাহফিল প্রবাসে বসবাসরত মুসলিম ভাইদের জন্য দ্বীনি জ্ঞান অর্জন, আত্মশুদ্ধি ও পারস্পরিক ভ্রাতৃত্ব দৃঢ় করার এক গুরুত্বপূর্ণ সুযোগ।

উক্ত ওয়াজ মাহফিলে কোরিয়াস্থ সকল দ্বীনি ভাইদের সপরিবারে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। মাহফিল সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করা যাবে—

রিফাত হোসেন (সভাপতি): ০১০-৭৩৯৪৩৪৪০

ফারুক হোসেন (সাধারণ সম্পাদক): ০১০-৫৮৩৪১৫৪০

আয়োজকরা আরও জানান, জংওয়াং মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের এই মহতী উদ্যোগে দলে দলে অংশগ্রহণের মাধ্যমে অশেষ নেকী হাসিলের এক সুবর্ণ সুযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দক্ষিণ কোরিয়া  জংওয়াং মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে সল্লাল উপলক্ষে ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে

নিউজ প্রকাশের সময় : ০৬:৫৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬