ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

দাঁড়িয়ে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

রিপোর্টার মেহেদুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ১১:৩৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩৭৫ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় ট্রেনে চলাচলে কোনও ব্যাঘাত ঘটেনি। আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৪-৫ জন যাত্রী সামান্য আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে ট্রেনের চালকসহ যাত্রীরা নেমে আগুন নিয়ন্ত্রণে আনেন।বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় শ্রীপুর রেলস্টেশনে অগ্নিকাণ্ড ঘটে। শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন ‘ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের তারাকান্দা অভিমুখী যমুনা এক্সপ্রেস ট্রেন শ্রীপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে। এ সময় ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করে আগুন ধরে যায়। পরে ট্রেনের চালকসহ যাত্রীরা নেমে আগুন নিয়ন্ত্রণে আনেন। রেললাইনে অতিরিক্ত হিটে রেল ইঞ্জিনে আগুন ধরে যায়। রেলস্টেশনের অগ্নিনির্বাপক সরঞ্জাম দিয়ে আগুন নেভানো হয়।শ্রীপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার রাকিব মিয়া বলেন, ‘ফায়ার ফাইটার বেলাল আহমেদের নেতৃত্বে দুটি ইউনিট শ্রীপুর রেলস্টেশনে পৌঁছে। তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই রেল কর্তৃপক্ষ আগুন নিভিয়ে ফেলে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইনে অতিরিক্ত হিটের কারণে রেল ইঞ্জিনে আগুন ধরে যায়।’ঢাকা-ময়মনসিংহ রেল রুটের জয়দেবপুর জংশনের প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘শ্রীপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড সম্পর্কে এখনও কেউ আমাকে অবগত করেনি। তবে আমি খোঁজখবর নিচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দাঁড়িয়ে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

নিউজ প্রকাশের সময় : ১১:৩৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪