দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এস. এ. এম. জাকারিয়া আলম এর গণ সংযোগ ও পথসভা

- নিউজ প্রকাশের সময় : ১২:২৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে

আসন্ন দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী পারকৃষ্ণপুর – মদনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস.এ.এম জাকারিয়া আলম শনিবার দিনব্যাপী উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা পথসভায় যোগদেন। এদিকে বিভিন্ন পাড়া মহল্লা থেকে শুরু হাট বাজারে চায়ের দোকানে চলছে নির্বাচনী নানা আলোচনা সমালোচনা। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে প্রার্থীদের গণসংযোগ চায়ের দোকান গুলোতে আসন্ন উপজেল পরিষদ নির্বাচনকে ঘিরে আলোচনার ঝড় বইতে শুরু করেছে। চায়ের দোকান থেকে পড়া মহল্লায় সবার মুখে একই কথা এবার উপজেলা চেয়ারম্যান হবে এস. এ. এম জাকারিয়া আলম বিপুল ভোটে বিজয়ী হবে ।গণ সংযোগ ও পথসভা এস. এ. এম. জাকারিয়া আলম বক্তব্যে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাকে ভোট দিয়ে বিজয়ী করতে ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।এছাড়া দামুড়হুদা উপজেলার উন্নয়ন ত্বরান্বিত করতে ও অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি















