ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

দেশে আবহাওয়ার সব রাডারই নষ্ট

মোঃ মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ১১:৪১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে

বৈশাখের শুরু থেকেই তীব্র খরতাপে কাঁপছে দেশ। তাপমাত্রা ৩৮ থেকে ৪৩ ডিগ্রির মাঝে ওঠানামা করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রখর সূর্যের খরতাপের তীব্রতা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। জনজীবনে অবর্ণনীয় দুর্ভোগ নেমে এসেছে। এরই মধ্যে আবহাওয়া কেমন হবে, কোন সময়ে বৃষ্টি হবে, কোন সময়ে জনজীবন স্বাভাবিক হবে ইত্যাদি আগাম বার্তা দেয় আবহাওয়া অধিদপ্তর। আর সেই বার্তা দেয়া হয় রাডারের মাধ্যমে। কিন্তু সেই রাডারই এখন নষ্ট।জাইকার অনুদানে একটি প্রকল্পের মাধ্যমে ঢাকা ও রংপুরের নষ্ট দুটি রাডার স্থাপন করার কথা ছিল। কিন্তু এ দু’টি স্থাপনের আগেই পুরনো সব রাডার নষ্ট হয়ে বিপাকে আবহাওয়া অধিদপ্তর। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) নিবিড় পর্যবেক্ষণ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা, রংপুর, কক্সবাজার, পটুয়াখালী, রংপুর ও মৌলভীবাজারে পাঁচটি রাডার রয়েছে। ঢাকা ও রংপুরের রাডার দুটি স্থাপন করা হয়েছে ১৯৯৯ সালে।এছাড়াও ১৫ বছরে মেয়াদ শেষ হওয়ায় রংপুরে রাডার ইতিমধ্যে অচল। উঁচু ভবন বেশি হওয়ায় রেডিও জ্যামিংয়ের কারণে অকেজো ঢাকার রাডারও।যন্ত্রাংশ নষ্ট হয়ে আছে সব রাডারের। বিশ্ববাজারে এসব খুচরা যন্ত্রাংশ আর পাওয়াই যাচ্ছে না। ফলে দুটি পুরোপুরি নষ্ট, বাকি তিনটি প্রায় অকেজো হয়ে পড়ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে আবহাওয়ার সব রাডারই নষ্ট

নিউজ প্রকাশের সময় : ১১:৪১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪