ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে যাচ্ছে না প্রভাবশালী চার ইসলামপন্থি দল।

রিপোর্টার মেহেদী হাসান অলি 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:১৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ১৬৯ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে যাচ্ছে না প্রভাবশালী চার ইসলামপন্থি দল।

২৫/১১/২০২৩ইং

আগামী ৭ জানুয়ারির ২০২৪ সালে সম্ভাব্য বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনের ধুম্রজাল সৃষ্টি হয়েছে।ইতিমধ্যে নির্বাচনের জন্য নিবন্ধিত দলগুলির নির্বাচনের পক্ষে-বিপক্ষে দেখা যাচ্ছে।দেশের ইসলাম ধর্মভিত্তিক শীর্ষ স্থানীয় সমমনা দলগুলির নেতাদের সমন্বয় হীনতা দেখা যাচ্ছে।গুরুত্বপূর্ণ অনেক দল এরই মধ্যে ঘোষণা দিয়েছে নির্বাচনে যাচ্ছে না।তার মধ্যে কওমি মাদ্রাসাভিত্তিক চারটি দল—ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিস বিশেষভাবে উল্লেখযোগ্য।এর বাইরে ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে রাজনীতিতে সবচেয়ে বেশি প্রভাব থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীও নির্বাচনের যাচ্ছে না।সম্প্রতি আপিল বিভাগ থেকে দলটির নিবন্ধন বাতিলের আদেশ বহাল রেখেছে।নির্বাচন কমিশনে ৪৪টি রাজনৈতিক দল নিবন্ধিত। এর মধ্যে ইসলামপন্থি দল ১১টি। এর মধ্যে ৭টি নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে। দলগুলো হলো বাংলাদেশ খেলাফত আন্দোলন,ইসলামী ঐক্যজোট,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ,ইসলামিক ফ্রন্ট,বাংলাদেশ তরীকত ফেডারেশন,জাকের পার্টি ও বাংলাদেশ সুপ্রিম পার্টি।কওমি মাদ্রাসাকেন্দ্রিক যে দুটি দল নির্বাচনে যাচ্ছে, তার মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলন যার বর্তমান আমির আতাউল্লাহ হাফেজ্জী। আরেকটি দল ইসলামী ঐক্যজোট।দলটির চেয়ারম্যান আবুল হাসানাত আমিনী।কওমি মাদ্রাসাকেন্দ্রিক যে ৪টি দল নির্বাচনে যাচ্ছে না,তার মধ্যে চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন,মরহুম শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিস, শায়খ জিয়াউদ্দীনের নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলাম ও মাওলানা আবদুল বাছিত আজাদের নেতৃত্বাধীন খেলাফত মজলিস নানাবিধ বিবেচনায় উল্লেখযোগ্য। এর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম পুরোনো রাজনৈতিক দল।এই দলের অন্যতম সহসভাপতি শাহিনুর পাশা চৌধুরী গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।জমিয়তের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে,তারা নির্বাচনে যাচ্ছেন না।দলের এই সিদ্ধান্তের বাইরে গিয়ে শাহিনুর পাশা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তার প্রাথমিক সদস্যসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করেছে জমিয়ত।শুক্রবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জমিয়ত বলেছে, তিনি দলীয় সিদ্ধান্ত ও অবস্থানের বিপক্ষে আসতে প্ররোচিত করাসহ এমন কিছু কর্মকাণ্ড করেছেন,যা দলের শৃঙ্খলা পরিপন্থি।তার এসব আচরণ দলের নীতি-আদর্শ ও ভাবমর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। শাহিনুর পাশা চৌধুরীর প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করেছে দলটি।ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম গতকাল চরমোনাইয়ের বার্ষিক মাহফিলে বলেন,সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি না হলে নির্বাচনের নামে ফাঁদে পা দেবে না ইসলামী আন্দোলন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে যাচ্ছে না প্রভাবশালী চার ইসলামপন্থি দল।

নিউজ প্রকাশের সময় : ০৮:১৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩