ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ধুবড়িয়া ছেফাতুল্লাহ বিদ্যালয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগ এনে ১১ জন শিক্ষকের অভিযোগ প্রদান

সিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
  • নিউজ প্রকাশের সময় : ০৯:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে

ধুবড়িয়া ছেফাতুল্লাহ বিদ্যালয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগ এনে ১১ জন শিক্ষকের অভিযোগ প্রদান

সিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নের ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মাহমুদ বক্স এর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অশালীন আচরণ করার কারণ দেখিয়ে এবার উক্ত বিদ্যালয়ের ১১ জন শিক্ষক সম্মিলিত ভাবে লিখিত অভিযোগ প্রদান করেছেন। গত ১৭ ই ডিসেম্বর (২০২৩) এক লিখিত অভিযোগে ভুক্তভোগী শিক্ষকবৃন্দরা বলেন, ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের বেতন-ভাতা যথারীতি প্রদান করছেন না। তারা প্রায় ২৪ মাস বিনা বেতনে রয়েছেন। এছাড়াও অফিস সহকারী জাহাঙ্গীর আলম আলাল বিভিন্ন সময় শিক্ষকদের সাথে অশালীন আচরণ করেন কিন্তু বিদ্যালয় প্রধান কোনো পদক্ষেপ না নিয়ে বরং তার পক্ষ নিয়ে কাজ করতে অফিস সহকারীকে প্রশ্রয় দেন। প্রধান শিক্ষক ও অফিস সহকারী দুইজনের যৌথ যোগসাজশে বিদ্যালয়ের অর্জিত অর্থ ভূয়া ভাউচার তৈরির মাধ্যমে আত্মসাৎ এর অভিযোগ করা হয়েছে।

অভিযোগ বিষয়ে ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক লাল মাহমুদ বক্স এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও নাম্বার বন্ধ পাওয়া যায়।

নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম বলেন, ম্যানেজিং কমিটি গঠন কেন্দ্রীক ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। একটি গোষ্ঠী দীর্ঘ দিন যাবৎ প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে থাকে। তারা বিদ্যালয়ের উন্নয়নে খুব একটা সচেষ্ট মনে হয় না। প্রধান শিক্ষক যথাযথ তার দায়িত্ব পালন করেন না বা করতে পারেন না বিধায় সহকারী শিক্ষকদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং বিদ্যালয় অংশ থেকে শিক্ষকদের যে পাওনা সেটা ঠিকমতো তারা পাচ্ছে না। এই মর্মে একটা অভিযোগ আমরা পেয়েছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে একটি অনুলিপি আমি পেয়েছি যেটা জেলা প্রশাসক বরাবর দাখিল করা হয়েছে। এর আগেও মৌখিক ভাবে শিক্ষক বৃন্দরা আমাকে অবগত করেছেন যে, তারা বিদ্যালয় কর্তৃক তাদের পাওনা পাচ্ছে না। অভিযোগ তদন্ত প্রতিবেদন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধুবড়িয়া ছেফাতুল্লাহ বিদ্যালয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগ এনে ১১ জন শিক্ষকের অভিযোগ প্রদান

নিউজ প্রকাশের সময় : ০৯:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪