ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নতুন প্রজন্মকে বই পড়তে আগ্রহী করে গড়ে তুলতে লায়ন মো. গনি মিয়া বাবুল

ফাতেমা আক্তার মাহমুদা ইভা নারায়ণগঞ্জ প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৩৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ২০০ বার পড়া হয়েছে
  1.  বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় বই পড়তে আগ্রহী করে গড়ে তুলতে হবে। বই পড়ার মাধ্যমে মানুষের সুপ্ত গুণাবলী বিকশিত ও প্রসারিত হয়। ভাষা আমাদের বাংলা, জাতিতে আমরা বাঙালি, চিন্তা-চেতনায় অসাম্প্রদায়িক। এই চেতনাকে হৃদয়ে-অন্তরে ধারণ করে দেশের উন্নয়ন-অগ্রগতির জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাপ্পি সাহা রচিত ‘ভয়ঙ্কর ভূতের তাণ্ডব’ বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় অমর একুশে বইমেলায় ক্যারিয়ার পাবলিকেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, শিশুদেরকে বিনোদনের মাধ্যমে মানবিক ও আত্মকর্মসংস্থানমূলক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিশু-কিশোরদের বহুমুখী প্রতিভার বিকাশের জন্যে এই ধরনের বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, এই বইটি বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুলকে উৎসর্গ করা হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন মো. কামরুল ইসলাম, প্রকাশ করেছে ক্যারিয়ার পাবলিকেশন। ক্যারিয়ার পাবলিকেশনের স্বত্ত্বাধিকারী লেখক ও গবেষক মোস্তাক আহমাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বইয়ের লেখক ও কবি বাপ্পি সাহা, কবি আব্দুল গনি মিয়া প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি লায়ন মো. গনি মিয়া বাবুল সকলকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে বইয়ের মোড়ক উন্মোচন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নতুন প্রজন্মকে বই পড়তে আগ্রহী করে গড়ে তুলতে লায়ন মো. গনি মিয়া বাবুল

নিউজ প্রকাশের সময় : ০৬:৩৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪