ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া। 

নন্দীগ্রামে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ ও নববর্ষের কেনাকাটা

আরাফাত হোসেন বিশেষ প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০১:৫০:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ পয়লা বৈশাখকে সামনে রেখে শেষ মুহূর্তে অতি গরমেও ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে নন্দীগ্রামের ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন মার্কেট ও শপিংমলের বিপণিবিতানগুলো। সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলছে এ কেনাবেচা। ঈদ বাজারে বড় বড় মার্কেট ও বিপণি বিতানে ভিড় করছেন ক্রেতারা।এদিকে ক্রেতাদের আকৃষ্ট করতে শহরের বিভিন্ন বিপণিবিতান মার্কেটে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। এখন বিপণিবিতানগুলোতে রাতে শোভা পাচ্ছে আলোকসজ্জা।সরেজমিনে নন্দীগ্রাম পৌর শহরের জনতা মার্কেট, নিউ মার্কেট, বসুন্ধারা শপিং কমপ্লেক্স, খন্দকার মোখলেছুর রহমান সুপার মার্কেটে দেখা যায় অনেকেই পরিবার পরিজন নিয়ে কেনাকাটা করতে এসেছেন। বিশেষ করে পোশাক, জুতা ও প্রসাধনী পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। বড় বড় মার্কেটের মতো ভিড় দেখা যায় ফুটপাত ও ভ্রাম্যমাণ দোকানগুলোতেও। তবে পণ্যের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। ছেলেমেয়ে নিয়ে কাপড় কিনতে আসা গৃহিণী মরিয়ম বিবি বলেন, ঈদ উপলক্ষে ছেলেমেয়েদের জন্য কাপড় ও জুতা কিনতে এসেছি। নিজেদেরও কিছু কাপড় লাগবে। সব জিনিসের দাম অনেক বেশি। পছন্দসই জিনিস কিনতে পারছি না।কাপড় কিনতে আসা জীবন শুকুমার সরকার বলেন, পয়লা বৈশাখে বাচ্চাদের নতুন পোশাক দিতে হয়। দোকানে এসে দেখছি যে ভিড়। দেখি কেনা যায় কি না। বসুন্ধারা শপিং আলামিন টেইলার্স স্টোরের মালিক আল আমিন বলেন, কাপড়ের দাম অনেক আগেই বেড়েছে। নতুন করে তেমন দাম বৃদ্ধি হয়নি। আমাদের কাছে অল্প ও বেশি সব ধরনের কাপড় আছে। আমরা থ্রি পিছ পাঁচশত থেকে তিন হাজার, শাড়ি পাঁচশত থেকে ছয় হাজার, শার্ট পিছ চারশত থেকে দুই হাজার, প্যান্ট পিছ চারশত থেকে দুই হাজার পাঁচশত টাকায় বিক্রি করছি।আহসান হাবিব নামের এক ফুটপাতের দোকানের বিক্রেতা জানান, যাদের আয়-রোজগার কম তারাই মূলত ফুটপাতের দোকানগুলোতে কেনাকাটা করতে আসে। আমরাও তাদের কাছে সীমিত লাভে পণ্যে বিক্রি করে থাকি। কারণ আমরা চাই সবাই আনন্দের সাথে পরিবার-পরিজন নিয়ে ঈদ করুক। ফুটপাতের দোকানে ঈদে বিক্রিও ভালো হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নন্দীগ্রামে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ ও নববর্ষের কেনাকাটা

নিউজ প্রকাশের সময় : ০১:৫০:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪