ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নবীনগরে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নিহত ২

এম কে খোকন  ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ১২:৪৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ট্রাক্টর উল্টে খাদে পরে চালকসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নাটঘর ইউনিয়ন বড়হিত মোড়ের পূর্ব পাশে নবীনগর টু রাধিকা সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন ব্রাহ্মণহাতা (নারুই) গ্রামের বজলু মিয়ার ছেলে আমির হোসেন (১৫) ও আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন রুটি খামের শাহজাহান মিয়ার ছেলে এনামুল হোসেন ৩৫। আহত একজন একই উপজেলার ব্রাহ্মণহাতা গ্রামের মো. আলামিন মিয়ার ছেলে মো. রাকিব মিয়া (১৫)। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে উপজেলার বড়হিত মৌড়ের পূর্ব পাশে নবীনগর টু রাধিকা সড়কে একটি ট্রাক্টর বালুসহ বেপরোয়া গতিতে শিবপুরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পরে যায়। ওই সময় চালক এবং চালকের সহকারী ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হন ট্রাক্টরের আরেক সহকারী। স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় একজন কে উদ্ধার করতে পারলেও দুজন ঘটনা স্থলে মারা যান। আহত ব্যক্তি কে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। তারা অভিযোগ করে আরও বলেন, অদক্ষ ড্রাইভার দিয়ে গাড়ি চালানোর কারণে এবং রাধিকা-নবীনগর রোড নতুন হওয়ায় গাড়ির ড্রাইভার গুলো বেপরোয়া গতিতে গাড়ি চালায়। এতে প্রায় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। গতকালও এরকম ঘটনা ঘটেছে তবে কেউ নিহত হয়নি। নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, একটি ট্রাক্টর শিবপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বালুসহ বেপরোয়া গতির কারণে বড়হিত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক এনামুল ও তার তার সহযোগী আমির মারা যান। দুর্ঘটনায় ট্রাক্টর চালকের আরেক সহযোগী রাকিব আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নবীনগরে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নিহত ২

নিউজ প্রকাশের সময় : ১২:৪৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪