নবীনগর উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।
- নিউজ প্রকাশের সময় : ০২:১৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ ২৩৭ বার পড়া হয়েছে

নবীনগর উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।
বাংলাদেশ কৃষক লীগের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে বর্ধিত সভা ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার(২২ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নবীনগর কৃষক লীগ কর্তৃক এই বর্ধিত আলোচনা সভা আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলা কৃষক লীগের আহবায়ক রানা শামীম রতন ভাইয়ের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক এডভোকেট এনামুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া কৃষক লীগের (সাবেক সভাপতি) আহবায়ক সাদেকুর রহমান শরীফ। এতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান
আসন্ন সংসদ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র ও চলমান রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দেশের চলমান উন্নয়ন অগ্রগতি সমুন্নত রাখার প্রত্যয়ে বক্তব্য রাখেন কিভাবে নৌকা বিজয়ী করা যায় এবং নবীনগর উপজেলা কৃষক লীগ সকল অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে যাবতীয় সমস্যার মোকাবিলা করার অঙ্গীকার প্রতিশ্রুতি বদ্ধ হয়ে যাওয়ার দিকনির্দেশনা মূলক পরামর্শ দিয়ে জেলা কৃষক লীগের আহবায়ক সাদেক শরীফ নবীনগর উপজেলা নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে রানা শামীম রতন সভাপতি, এনামুল হক চৌধুরী সাধারণ সম্পাদক, খোরশেদ আলমকে সাংগঠনিক সম্পাদক করেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক নুরুন্নাহার বেগম, জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক সেলিম ভুঁইয়া, আলাউদ্দিন আলী, হরিপদ ভৌমিক দুলাল, মোঃ রোকন উদ্দিন, আমির ফারুক, নুরুল ইসলাম, আবুল খায়ের, নবীনগর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, সেচ্ছাসেবক লীগের আহবায়ক সালাউদ্দিন বাবু, ওমর
ফারুক প্রমুখ।
















