ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নাগরপুরে নায়েব ফরহাদের ঘুষ–দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

সিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
  • নিউজ প্রকাশের সময় : ০৩:৩৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মোঃ ফরহাদ আলীর ঘুষ বাণিজ্য ও দুর্নীতির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাগরপুর উপজেলা ও মামুদনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে শত শত নারী-পুরুষ এতে অংশ নেন।মানববন্ধনে লিখিত বক্তব্যে স্থানীয় মোঃ আলমাস উদ্দিন অভিযোগ করেন, ফরহাদ আলী ক্ষমতার অপব্যবহার করে জমি ভেদে খাজনা বাবদ ২০ হাজার থেকে শুরু করে ৫০ হাজার এমনকি ১ লক্ষ টাকা পর্যন্ত দাবি করেন। টাকা না দিলে সেবা প্রার্থীদের নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।এ সময় আরও বক্তব্য রাখেন মোঃ মজিবর রহমান, মোঃ ইউসুফ এবং মোঃ আলাউদ্দিন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নায়েব ফরহাদ আলীর দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষ ভূমি অফিসে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। ভূমি অফিস কার্যত ঘুষের আখড়ায় পরিণত হয়েছে।এ বিষয়ে নাগরপুর উপজেলার ভূমি কর্মকর্তা দীপ ভৌমিক জানান, “আমরা ইতোমধ্যে এ অভিযোগের তদন্ত সম্পন্ন করেছি। তদন্ত রিপোর্ট জেলা প্রশাসক (ডিসি) অফিসে জমা দেওয়া হবে। ডিসি অফিস থেকে আইনগতভাবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”মানববন্ধনে উপস্থিত বক্তারা দুর্নীতির সাথে জড়িত ওই নায়েবকে দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে নায়েব ফরহাদের ঘুষ–দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

নিউজ প্রকাশের সময় : ০৩:৩৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫