ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন

নাগরপুরে বেপরোয়া বাসচাপায় ব্যবসায়ীর মর্মান্তিক মৃ*ত্যু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৪৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে বেপরোয়া এসবি লিংক বাসের চাপায় নুরু বেপারি (৭০) নামের এক ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের পুষ্টকামরী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নুরু বেপারি ওরফে নুরু মাতবর কলমাইদ গ্রামের মৃত মানিক বেপারির ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে মামুদনগর বাজার থেকে বাড়ি ফিরছিলেন নুরু বেপারি। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী ও ফিটনেসবিহীন এসবি লিংক বাস (ঢাকা মেট্রো ব- ১১-৭০২১) তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে পুলিশ লাশ ও দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, এসবি লিংক বাসগুলো দীর্ঘদিন ধরেই ফিটনেসবিহীন অবস্থায় বেপরোয়া গতিতে চলাচল করছে। বারবার দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে দৌরাত্ম্য বেড়েই চলেছে। দ্রুত এসব অনিয়ম বন্ধ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে বেপরোয়া বাসচাপায় ব্যবসায়ীর মর্মান্তিক মৃ*ত্যু

নিউজ প্রকাশের সময় : ০৮:৪৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫