ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নাগরপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা গোলাম বহিষ্কার

সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি :
  • নিউজ প্রকাশের সময় : ০৮:২৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে

দলীয় নির্দেশনা না মেনে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে অংশ নেওয়ায় মো. গোলাম মোস্তফা’কে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি নাগরপুর উপজেলা বিএনপি’র সহ সাধারণ সম্পাদক পদে ছিলেন। বুধবার (১৫ মে) বিএনপি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।সদ্য বহিষ্কৃত নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা মুঠোফোনে জানায়, দলের সিদ্ধান্তকে সবসময় আমি শ্রদ্ধা করি। আমার মনে হয়েছে জনসাধারণ নির্বাচন চায় এবং আমার নির্বাচন করা উচিত। যদিও উপজেলা বিএনপি থেকে আমাকে নিষেধ করা হয়েছে। জনসমর্থন বিবেচনায় আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছি। দলীয় কাউকে আমি ব্যবহার করছি না। এ বিষয়ে নাগরপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় আমাদের উপজেলা বিএনপি’র সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা’কে কেন্দ্রীয় বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। নাগরপুর বিএনপি সংশ্লিষ্ট কেউ উপজেলা নির্বাচনে তার পক্ষে প্রচারণা বা কোনো নির্বাচনী কার্যক্রমে জড়িত থাকলে তাকেও সংশ্লিষ্ট সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা গোলাম বহিষ্কার

নিউজ প্রকাশের সময় : ০৮:২৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪