ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

নাগরপুরে মৎস্য সংরক্ষণ অভিযান, ৫০০ মিটার চায়না জাল জব্দ ও ধ্বংস

সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
  • নিউজ প্রকাশের সময় : ০৮:২১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নে মৎস্য সম্পদ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। ১৮ জুন বৃহস্পতিবার ২০২৫ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত) এর আওতায় উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এবং নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব আরাফাত মোহাম্মদ নোমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।অভিযানে উপস্থিত ছিলেন মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) এবং বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মোঃ মাসুদ।এ সময় সলিমাবাদ ইউনিয়নের বিভিন্ন জলাশয়ে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৫০০ মিটার চায়না জাল জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়।উপজেলা নির্বাহী অফিসার বলেন, “চায়না জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এই জাল দিয়ে মাছ ধরার ফলে শুধু বড় মাছই নয়, মাছের পোনা, ডিম এবং অন্যান্য জলজ প্রাণীও ধ্বংস হয়। এর ফলে আমাদের মৎস্য সম্পদের মারাত্মক ক্ষতি হচ্ছে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্যও হুমকি।”তিনি আরও জানান, মানুষের অতি লোভের কারণে নদী, খাল, বিলের জলজ সম্পদ আজ বিপন্ন। তাই এই বর্ষা মৌসুমে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ জানান, “মৎস্য আইনের প্রতি শ্রদ্ধা রেখে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জেলেদের এসব অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। যারা অবৈধ জাল দিয়ে মাছ ধরবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”এ ধরনের অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে মৎস্য সংরক্ষণ অভিযান, ৫০০ মিটার চায়না জাল জব্দ ও ধ্বংস

নিউজ প্রকাশের সময় : ০৮:২১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫