ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন

নাগরপুরে সরকারি বিজ্ঞাপন নিয়ে তেলেসমাতি, বঞ্চিত তালিকাভুক্ত সাংবাদিকরা

সিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৩:৪৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুরে সরকারি বিজ্ঞাপন নিয়ে চলছে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মাহবুবুর রহমানের তেলেসমাতি। তিনি গুটিকয়েক নিজস্ব পছন্দের সাংবাদিকদের ধারাবাহিকভাবে উপজেলা এলজিইডি বিভাগ কর্তৃক ইস্যুকৃত সরকারি বিজ্ঞাপন প্রদান করে অন্যান্য মূলধারার সাংবাদিকদের বঞ্চিত করেই চলেছে। এতে সাংবাদিক সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত সোমবার (৬ মে) এলজিইডি কর্তৃক দুটি বড় সরকারি বিজ্ঞাপন উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান সাংবাদিকদের দেওয়া তালিকা অনুযায়ী প্রদান না করে নিজ পছন্দ অনুযায়ী নিউ এজ এবং কালবেলা পত্রিকার প্রতিনিধিকে দিয়েছেন এবং গত ৪ মাস যাবৎ ধারাবাহিকভাবে সকল বিজ্ঞাপন তার পছন্দের গুটিকয়েক সাংবাদিক বাগিয়ে নিচ্ছেন।নিয়ম অনুযায়ী সরকারি নিবন্ধনকৃত জাতীয় পত্রিকার উপজেলা প্রতিনিধিদের মধ্যে সঠিকভাবে সরকারি বিজ্ঞাপন বন্টন করতে হবে। বর্তমানে নাগরপুরে সরকারি বিজ্ঞাপন বন্টনে কোনো শৃঙ্খলা নেই। এক প্রকার বিভিন্ন মহল ম্যানেজ করে একাধিক বার একই সাংবাদিক বিজ্ঞাপন বাগিয়ে নেয়। এ বিষয়ে নাগরপুর প্রেসক্লাব সদস্য ইউসুফ হোসেন লেনিন বলেন, আমাদের সাংবাদিকদের মধ্যে সরকারি বিজ্ঞাপন সঠিকভাবে বন্টন করা হচ্ছে না। এই নিয়ে উপজেলা প্রকৌশলীকে একাধিক বার অবগত করা হলেও কোনো প্রতিকার মেলেনি। নাগরপুরে দৈনিক ভোরের পাতা, নবচেতনা, নয়াদিগন্ত, ঢাকা প্রতিদিন, সকালের সময়, বাংলাদেশ সমাচার সহ প্রায় ১০ টির অধিক নিবন্ধনকৃত জাতীয় পত্রিকা গত এক বছরে একটি সরকারি বিজ্ঞাপন পায়নি। এভাবে মফস্বল সাংবাদিকতা টিকতে পারে না। স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরাও বিজ্ঞাপন বন্টনে শৃঙ্খলা ফেরাতে কোনো কার্যকর ভূমিকা রাখছে না। সরকারি বিজ্ঞাপন পাওয়া সকল বৈধ সাংবাদিকদের অধিকার। ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন প্রদান মোটেও কাম্য নয়।নাগরপুর মডেল প্রেসক্লাব সাবেক সভাপতি খালেদ মাহমুদ সুজন জানায়, গুটিকয়েক সাংবাদিক বার বার সরকারি বিজ্ঞাপন বাগিয়ে নিচ্ছে এটা কোনো পেশাদারী সাংবাদিকতার মধ্যে পড়ে না। উপজেলার সংশ্লিষ্ট প্রশাসনকে সাংবাদিকদের মধ্যে সরকারি বিজ্ঞাপন সঠিকভাবে বন্টন করার দাবী জানাচ্ছি। নাগরপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মাহবুবুর রহমান বলেন, অনেক আগে থেকেই উপর মহলের নির্দেশক্রমে এমন সিস্টেম অনুযায়ী বিজ্ঞাপন প্রদান চলছে। এখানে আমার কিছুই করার নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে সরকারি বিজ্ঞাপন নিয়ে তেলেসমাতি, বঞ্চিত তালিকাভুক্ত সাংবাদিকরা

নিউজ প্রকাশের সময় : ০৩:৪৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪