ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন

নিপুণের দলে বাপ্পী চৌধুরী

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ১০১ বার পড়া হয়েছে

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) এখন নির্বাচনী আমেজ। আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। প্যানেল গঠন ও প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। মাঠে রয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরীও। প্রথমবারের মতো তিনি প্রার্থী হতে যাচ্ছেন শিল্পী সমিতির নির্বাচনে। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক নিজেই।জানিয়েছেন, মাহমুদ কলি-নিপুণ পরিষদ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচনে করতে যাচ্ছেন তিনি। ইতিমধ্যে নিপুণের নেতৃত্বে গতকাল মঙ্গলবার সমিতির কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম তুলেছেন।এর আগে, গতবার নিপুণের প্যানেলে এই পদে নির্বাচন করেছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। তবে এবারের নির্বাচনে থাকছেন না তিনি। গত জানুয়ারিতে এক বিবৃতি দিয়ে সদ্য বিদায়ী ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে পদত্যাগ করেন। তার পদের এবার নির্বাচনের মাঠে বাপ্পি চৌধুরী।এদিকে, গতকাল এফডিসিতে হাজির হয়ে মনোনয়ন ফরম তুলেছেন মাহমুদ কলি-নিপুণ পরিষদ। তাদের প্যানেল বাপ্পি ছাড়াও সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন অমিত হাসান ও ড্যানি সিডাক।উল্লেখ্য, এবারের শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। একটি মাহমুদ কলি-নিপুণ, অন্যটি মনোয়ার হোসেন ডিপজল-মিশা সওদাগর। এবারের নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম খসরু। তিন সদস্যের এই কমিশনে আরও রয়েছেন এ জে রানা ও বি এইচ নিশান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিপুণের দলে বাপ্পী চৌধুরী

নিউজ প্রকাশের সময় : ০৭:০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪