ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নেতাকে বহিষ্কার জয়পুরহাটে ছাত্রদলের সম্মেলন পণ্ড

রিপোর্টার মিশুকুল মন্ডল জয়পুরহাট জেলা
  • নিউজ প্রকাশের সময় : ১১:১৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

রিপোর্টার মিশুকুল মন্ডল জয়পুরহাট জেলা

জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সম্মেলন পণ্ড হওয়ার ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে জেলা ও কলেজ শাখার সাতজন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেন- ছাত্রদলের জয়পুরহাট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী, যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন, জয়পুরহাট শহর শাখা ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান ও যুগ্ম আহ্বায়ক সোহরাফ হোসেন ইমন এবং শহীদ জিয়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল করিম রাকিব।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিল আয়োজন করার কথা ছিল। প্রথমে ৫৪৬ জনের একটি ভোটার তালিকা প্রকাশ করা হলেও, কিছু নেতার নাম না থাকায় তা নিয়ে অভিযোগ ওঠে। পরে ৫৫৩ জনের নতুন তালিকা প্রকাশ করা হয়। এ নিয়ে ছাত্রদলের একটি পক্ষ সম্মেলন বয়কটের ডাক দেয় এবং আগের রাতে শহরে মশাল মিছিল বের করে। সম্মেলনের দিন সকালে যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেনের নেতৃত্বে একটি পক্ষ কলেজ এলাকায় অবস্থান নেওয়ায় নির্ধারিত সময়ে সম্মেলন শুরু করা সম্ভব হয়নি। বিকেল সাড়ে ৪টার দিকে আরেক পক্ষ মিছিল নিয়ে কলেজ ফটকের দিকে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) সহ সাতজন আহত হন। এই ঘটনার পর সম্মেলন স্থগিত করা হয়।

আগে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন বলেন, গত ১৫ আগস্ট জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিল আয়োজন করা হয়েছিল। সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ কারণে ছাত্রদলের ৭ জন নেতাকে কেন্দ্র থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।
এ বিষয়ে জানতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট জেলা সভাপতি মামুন প্রধান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপনকে মুঠোফোনে কল করা হলে তারা কেউই ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নেতাকে বহিষ্কার জয়পুরহাটে ছাত্রদলের সম্মেলন পণ্ড

নিউজ প্রকাশের সময় : ১১:১৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫