ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নেতা-কর্মীদের ঢল নয়াপল্টনে বিএনপির জনসমাবেশে।

মোঃ ফয়সাল হোসেন (স্টাফ রিপোর্ট )
  • নিউজ প্রকাশের সময় : ০৩:২৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ১৪৪ বার পড়া হয়েছে

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির জনসমাবেশ চলছে। আজ বুধবার (১৮ অক্টোবর) ২টায় জনসমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসমাবেশে প্রধান অতিথি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনসমাবেশে আজ সকাল থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন দলটির হাজার হাজার নেতা-কর্মী। ইতোমধ্যে মানুষের ঢল নেমেছে সমাবেশস্থলে। কানায় কানায় পরিপূর্ণ বিএনপি’র নেতা কর্মী ,টানানো হয়েছে বিশাল আকারের ব্যানার। চারপাশে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন।

মালিবাগ, কাকরাইল, নাইটিংগেল মোড়, মৎস্যভবন, পল্টন, ফকিরাপুল, মতিঝিল, আরামবাগ এবং পীরজঙ্গি মোড়ে নেতা-কর্মীদের ব্যাপক ভিড়। ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে ব্যানার ও ফেস্টুন সহকারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন তারা। এ সময় খালেদা জিয়ার মুক্তিসহ সরকারের পদত্যাগ করতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতা-কর্মীদের।

এদিকে বিএনপির সমাবেশ ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাদা পোশাকে রয়েছে বিভিন্ন বাহিনীর সদস্যরা। সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নেতা-কর্মীদের ঢল নয়াপল্টনে বিএনপির জনসমাবেশে।

নিউজ প্রকাশের সময় : ০৩:২৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩