ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

নোয়াখালীতে সাড়ে তিন হাজার বাড়িঘর বিধ্বস্ত রেমালের তাণ্ডব 

রিপোর্টার হাছান মাহমুদ
  • নিউজ প্রকাশের সময় : ১১:৫৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ১০২ বার পড়া হয়েছে

প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে নোয়াখালীর উপকূল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানিতে তলিয়ে গেছে অসংখ্য গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।এছাড়া শক্তিশালী এ ঝড়ে বিধ্বস্ত হয়েছে ৩ হাজার ৩৭৬ টি ঘরবাড়ি। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৩ হাজার ৪৫০ জন মানুষ। সাগরের লোনা পানিতে ভেসে গেছে ফসলের মাঠ, ঘের-পুকুর।সোমবার (২৭ মে) রাত ১০ টায় ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. জাহিদ হাসান খান।তিনি বলেন, ঘূর্ণিঝড়ে জেলার ৩ হাজার ৩৭৬ টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন উপজেলার ২৬ টি ইউনিয়ন সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন উপজেলার সঙ্গে জেলা শহরের অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫৩ হাজার ৪৫০ মানুষ। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।সরকারি এ কর্মকর্তা আরও বলেন, এখনো বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। নিঝুমদ্বীপসহ বিভিন্ন ইউনিয়নে জোয়ারে প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্তের তালিকা আরও বাড়তে পারে। আমরা সাতদিন পর সকল বিভাগের সমন্বয়ে একটি চূড়ান্ত রিপোর্ট তৈরি করব। সেখানে সকল তথ্য একসাথে যুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নোয়াখালীতে সাড়ে তিন হাজার বাড়িঘর বিধ্বস্ত রেমালের তাণ্ডব 

নিউজ প্রকাশের সময় : ১১:৫৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪