ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নৌকা’র ডুব? ইসির ওয়েবসাইটে মিলছে না আর নাম-নিশানা

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৫:০৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

রিপোর্টার আনজান শাহ্

বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘদিনের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ এখন আর নেই নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে। ১৬ জুলাই বুধবার সকালে হঠাৎ করেই ইসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে দলটির নিবন্ধন সংক্রান্ত সকল তথ্যের সঙ্গে প্রতীকের ছবিও সরিয়ে ফেলা হয়। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক গণমাধ্যমকে জানান, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এ তথ্য সরানো হয়েছে।” যদিও প্রতীকটি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলেও আনুষ্ঠানিকভাবে এখনও তা বাতিল করা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।

এর আগেই ১২ মে দেশের অন্তর্বর্তী সরকারের এক আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয় এবং নির্বাচন কমিশন থেকে দলটির নিবন্ধন স্থগিত করা হয়। এরপর থেকেই ওয়েবসাইটে দলটির নামের পাশে ‘নিবন্ধন স্থগিত’ লেখা থাকলেও প্রতীকটির ছবি ছিল অক্ষত। তবে ১৬ জুলাই সকাল থেকে তা পুরোপুরি উধাও।

Kalbela টেলিভিশনের এক ভিডিও রিপোর্টে দেখা যায়, ওয়েবসাইট থেকে দলটির নাম, প্রতীক এবং সংক্ষিপ্ত পরিচিতিসহ সব তথ্য মুছে ফেলা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক পোস্টে প্রশ্ন তোলেন— “অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?”

এদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে— আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় ‘নৌকা’ প্রতীকটিরও তালিকা থেকে বাদ দেওয়া জরুরি ছিল। তারা নির্বাচন কমিশনের কাছে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ চেয়ে দাবি জানিয়েছে। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, “নৌকা প্রতীক আইনি ভিত্তিতে আর বৈধ নয়, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখব।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নৌকা’র ডুব? ইসির ওয়েবসাইটে মিলছে না আর নাম-নিশানা

নিউজ প্রকাশের সময় : ০৫:০৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫