ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

পবিত্র শবে বরাতে শান্তি, রহমত ও মাগফিরাত কামনায় জাইমা রহমানের বার্তা

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০১:৪২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে

রিপোর্টার : রফিকুল ইসলাম

পবিত্র শবে বরাত উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাইমা রহমান। তিনি বলেন, “পবিত্র শবে বরাত আমাদের সবার জীবনে বয়ে আনুক শান্তি, রহমত এবং মাগফিরাত। হে আল্লাহ, আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।”

এক শুভেচ্ছা বার্তায় জাইমা রহমান আরও বলেন, শবে বরাত এমন এক মহিমান্বিত রাত, যে রাতে মহান আল্লাহ তায়ালা তাঁর প্রিয় বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন। এই রাত আত্মশুদ্ধি, আত্মসমালোচনা এবং আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ।

তিনি মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা এই পবিত্র রাতে বেশি বেশি ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, নফল নামাজ আদায় করি এবং নিজের পাশাপাশি দেশের কল্যাণ ও শান্তির জন্য দোয়া করি।”

জাইমা রহমান দেশের চলমান সংকট, সামাজিক অবক্ষয় ও নৈতিক অবনতির প্রেক্ষাপটে আল্লাহর রহমত কামনা করে বলেন, এই পবিত্র রাত যেন জাতির জীবনে সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার প্রেরণা জোগায়।

শেষে তিনি সকলের উদ্দেশে বলেন, “মহিমান্বিত এই রাতে আল্লাহ তায়ালা যেন আমাদের সবাইকে ক্ষমা করেন, হেদায়েত দান করেন এবং একটি শান্তিপূর্ণ, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের তৌফিক দেন। শবে বরাত মোবারক।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পবিত্র শবে বরাতে শান্তি, রহমত ও মাগফিরাত কামনায় জাইমা রহমানের বার্তা

নিউজ প্রকাশের সময় : ০১:৪২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬