ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

পুলিশ স্ত্রীর দাপটে বেপরোয়া জালাল উদ্দিন সাগর, ভুয়া সংবাদ পরিবেশন করায় সাইবার ট্রাইব্যুনালে মামলা

রোজিনা,চট্টগ্রাম জেলা প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৪০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ পোর্টাল ক্লিকনিউজবিডির সম্পাদক জালাল উদ্দিন সাগরের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল ও সিএমএম আদালতে পৃথক ভাবে দুটি মামলা দায়ের করেছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি: মো: জাবেদ আবছার চৌধুরী। আদালত মামলাটি (নং-১০/২০২৪, চট্টগ্রাম) আমলে নিয়ে যথাক্রমে ডিআইজি এন্টিটেরোরিজম ইউনিট ও পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সাইবার ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলার এজাহারে হতে জানা যায় ,বাদী জাবেদ আবছার চৌধুরী একজন প্রতিষ্ঠিত স্বনামধন্য ব্যবসায়ী এবং সভ্রান্ত পরিবারের সন্তান। তিনি এনএসি অটোমোবাইলস এর এমডি। এছাড়াও তিনি মা ও শিশু হাসপাতাল, ডায়াবেটিক হাসপাতালসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যানমূলক সংগঠনের সাথে জড়িত। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের বিগত নির্বাচনেও বিপুল ভোট পেয়ে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। মামলার বিবরণে বলা হয়, বিবাদি পক্ষ বাদির সুনাম ক্ষুন্ন করতে অনলাইন পোর্টাল ক্লিকনিউজবিডি’ তে ভূয়া, বানোয়াট,মিথ্যা, মনগড়া, মানহানিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করেছে। এ নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাদি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন। নিউজের সব তথ্যই ভূয়া, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। নিউজটি আসামি জালাল উদ্দিন সাগর তার আইডিতেও শেয়ার করেন। অদ্যাবধি নিউজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যমান আছে। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাদির দীর্ঘদিনে গড়ে তোলা সুনাম হুমকির সম্মুখীন হয়। আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির বাদির অভিযোগ আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।অপরদিকে এর আগে গত ২৮ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে প্রায় একই ধরনের আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত রিপোর্ট দেয়ার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। এর আগে ২৬ ডিসেম্বর নগরীর ডবলমুরিং থানা ও সিআইডিতে পৃথক দুটি অভিযোগ দায়ের করেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জালাল উদ্দিন সাগরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার স্ত্রী পুলিশ কর্মকর্তা হওয়ার সুবাদে তিনি নানা অপকর্ম করে পার পেয়ে যাচ্ছেন। ২০১৪ সালে সাগর ও তার স্ত্রী মাহমুদা বেগমের বিরুদ্ধে মাহবুব মোরশেদ নামের এক ব্যবসায়ী ঘুষ ও চাঁদা দাবির মামলা করেছিলেন।জালাল উদ্দিন সাগরের ঘনিষ্ঠ জনের কাছে জানা যায়, স্ত্রী পুলিশ কর্মকর্তা, এই পরিচয়কে পুঁজি করে জালাল উদ্দিন সাগর বিগত ১ দশকেরও বেশি সময় যাবৎ সমাজের প্রতিষ্ঠিত মানুষদের বিরুদ্ধে মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে চরিত্র হনন করে চলেছেন দাপটের সাথে। মডেলিং এর নামে ব্ল্যাকমেলিং এর পাশাপাশি নিজের স্ত্রীর দাপটে অনৈতিকভাবে অর্থ উপার্জন করে আসছেন সাগর।সম্প্রতি অসত্য ও মনগড়া সংবাদ প্রকাশের অভিযোগ জালাল উদ্দিন সাগরের বিরুদ্ধে মামলা করেছেন লন্ডন প্রবাসী সাংবাদিক মুনির চৌধুরী। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা নং ১৬৯/২০২৪ দায়ের করেন এই সাংবাদিক।এই ব্যাপারে জানতে চাইলে লন্ডন প্রবাসী সাংবাদিক মুনীর চৌধুরী বলেন, আট বছর পূর্বে আমার হ্যাকড হওয়া একটি ফেইসবুক আইডি হতে কিছু নাটকের শুটিং এর ছবি নিয়ে বিভ্রান্তিমূলক মানহানিকর কাল্পনিক সংবাদ প্রকাশ করা হয়। বিগত প্রায় ৭ বছর ফেসবুক আইডিটি হ্যাকড হয়ে আছে, উদ্ধার করাও যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশ স্ত্রীর দাপটে বেপরোয়া জালাল উদ্দিন সাগর, ভুয়া সংবাদ পরিবেশন করায় সাইবার ট্রাইব্যুনালে মামলা

নিউজ প্রকাশের সময় : ০৫:৪০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪