ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

পোশাক রপ্তানিতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে নজরদারিতে রাখার সুপারিশ।

মেহেদী হাসান অলি (বিশেষ প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ০৩:৫৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৯৩ বার পড়া হয়েছে

পোশাক রপ্তানিতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে নজরদারিতে রাখার সুপারিশ।

বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি দেশটির বাণিজ্য প্রতিনিধির দপ্তর ‘ইউএসটিআর’র এক প্রতিবেদনে বাংলাদেশ থেকে নকল তৈরি পোশাক রপ্তানির তথ্য উঠে এসেছে। এরই পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের কাছে বাংলাদেশকে নজরদারি তালিকায় শীর্ষে রাখার সুপারিশ করা হয়েছে।(খবর বিবিসি বাংলার)

বিভিন্ন গবেষণার বরাত দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, বিশ্বব্যাপী নকল তৈরি পোশাক রপ্তানির শীর্ষ ৫টি উৎস দেশের একটি হচ্ছে বাংলাদেশ। ইউএসটিআর এর কাছে বাংলাদেশের নকল পণ্য নিয় অভিযোগটি করেছে মার্কিন ব্র্যান্ডগুলোর সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ)।

সংগঠনটির পক্ষ থেকে বিবিসি বাংলাকে জানানো হয়,বাংলাদেশ থেকে নকল পণ্যের চালান ক্রমাগত বাড়ছে।যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১২টি দেশে ধরা পড়েছে এমন পণ্যের চালান।এমনকি বাংলাদেশ থেকে নকল তৈরি পোশাক রপ্তানি ২০২২ সালে এর আগের বছরের তুলনায় ৫০ শতাংশ বেড়েছে।ফলে সংগঠনটি বাংলাদেশকে নজরদারি তালিকায় শীর্ষে রাখার সুপারিশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের কাছে।

সংগঠনটি বলছে, ২০২২ সালে শুধু মালয়েশিয়া এবং ফিলিপাইনে ১৭টি অভিযানে ১ লাখ ৭৫ হাজার আইটেম নকল পণ্য জব্দ হয়,তার সবগুলোই বাংলাদেশে উৎপাদিত।এসব নকল পণ্যের চালান প্রচলিতভাবে সমুদ্র পথের বদলে সবচেয়ে বেশি পাঠানো হয় ছোট ছোট আকারে পোস্টাল সার্ভিসের মাধ্যমে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পোশাক রপ্তানিতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে নজরদারিতে রাখার সুপারিশ।

নিউজ প্রকাশের সময় : ০৩:৫৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩