ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক অনুদানের চেক বিতরন

মোঃ মোজাম্মেল হক জামালপুর জেলা প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:১৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে

জামালপুর জেলার ইসলামপুরের উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আলহাজ্ব আব্দুল বারী মন্ডল মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম । সরকারী অনুদানের কয়েকটি কর্মসূচির অধীনে দুঃস্থ-অসহায় ও উপকারভোগী ছয়শ জনের মাঝে সরকারি যাকাত ফান্ড ও ধর্ম মন্ত্রণালয়ের স্বেচ্ছাধীন তহবিলের চেক, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীর অনুদান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত আর্থিক অনুদানের চেক, বার্ষিক উন্নয়ন কর্মসূচির অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপন যন্ত্র, সেলাই মেশিন, সবজি বীজ, পশু ও প্রাণির কৃমিনাশক ট্যাবলেট,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারী ন্যাপকিন, ব্রেঞ্চ,হিজড়াদের মাঝে অনুদান ও স্বপ্ন প্রকল্পের কর্মীদের মাঝে চেক বিতরণ করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দুঃস্থ-অসহায় মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি দুঃস্থ-অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।ধর্মমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তার এই অঙ্গীকার বাস্তবায়ন করতে হলে সমাজের সর্বস্তরের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে। তাদের জীবনমান উন্নত করতে হবে। কাউকে পিছিয়ে রেখে উন্নত -সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। এ কারণে সরকার নানামুখী সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।ধর্মমন্ত্রী বলেন, শেখ হাসিনাই প্রথম রাষ্ট্রীয়ভাবে সমাজের দুঃস্থ-অসহায় মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করেন। তিনি অসহায় বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্ততা নারী, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাতা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। এ সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি ও ভাতার পরিমাণ ক্রমাগতভাবে বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া, দেশের বৃহৎ একটি জনগোষ্ঠীকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। এসময়ে আরো ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল,নবাগত উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আঃ সালাম,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,অধ্যক্ষ জামাল আবু নাছের চৌধুরী চার্লেছসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক অনুদানের চেক বিতরন

নিউজ প্রকাশের সময় : ০৯:১৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪