ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

প্রাথমিকের ৬৫৩১ শিক্ষকের নিয়োগ বাতিলের রায় স্থগিত

স্টাফ রিপোর্টার : মেহেদী হাসান
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৫১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশপ্রাপ্ত ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

আজ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইনজীবী ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের আদেশের ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যোগ্য প্রার্থীদের নিয়োগে সরকারের আইনগত কোনো বাধা থাকল না।

গত বছরের জুলাইয়ে আপিল বিভাগের রায়ে ৮৪ শতাংশ কোটা পদ্ধতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় ৬ হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত গত ৬ ফেব্রুয়ারি বাতিল করেন হাইকোর্ট।

রিট আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, সরকারি চাকরির ৯৩ শতাংশ মেধাভিত্তিক এবং বাকি ৭ শতাংশ কোটা থেকে হবে মর্মে যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট সেই সব পদে প্রার্থীদের নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ৩১ প্রার্থীর করা রিটের শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ বলেন, গত বছরের ২০ নভেম্বর থেকে ৬ হাজার ৫৩১ জন শিক্ষককে নিয়োগপত্র দেওয়ার কথা থাকলেও তাদের চিঠি দেওয়া হয়নি।

গত বছরের ৩১ অক্টোবর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যাতে উত্তীর্ণ হয়েছিলেন ৬ হাজার ৫৩১ জন।

পরে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল আবেদন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রাথমিকের ৬৫৩১ শিক্ষকের নিয়োগ বাতিলের রায় স্থগিত

নিউজ প্রকাশের সময় : ০৮:৫১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫