ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

ফকিরাপুল চার রাস্তার মোড়ে হামলার শিকার হয়ে এক পুলিশ কনস্টেবল নিহত

সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০৭:০১:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে

ফকিরাপুল চার রাস্তার মোড়ে হামলার শিকার হয়ে এক পুলিশ কনস্টেবল নিহত

নয়াপল্টনে মহাসমাবেশ ঘিরে বিএনপির সঙ্গে ক্ষমতাসীন দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের মধ্যে রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে হামলার শিকার হয়ে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তাঁর বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়ন। কারা হামলা চালিয়েছে তাও জানা যায়নি।

আজ শনিবার বিকেল সোয়া ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওই পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন।

তিনি জানান, ‘মৃত অবস্থাতেই ওই পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁর মাথায় গুরুতর আঘাত রয়েছে। আমরা ইসিজি করার পর নিশ্চিত হয়ে তাঁকে মৃত ঘোষণা করেছি।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তাঁর মাথায় গুরুতর আঘাত করা হয়েছিল। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

নিহত পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা রায়হান রাবদি নামে এক যুবক জানান, ফকিরাপুল মোড়ে পুলিশের ওপর যখন হামলা হয় তখন ওই পুলিশ সদস্যসহ ৪ পুলিশ একটি ভবনে ঢুকে পড়েন। ভয়ে তাঁদের সঙ্গে ভবনটিতে ঢোকেন রায়হান। সেখান থেকে হঠাৎ ওই পুলিশ সদস্য বাইরে বেরিয়ে যান। তখনই তাঁর ওপর হামলা চালান কয়েকজন। তাঁর মাথায় আঘাত করা হয়। সেখান থেকে তিনি অন্য পুলিশের সহায়তায় হাসপাতালে নিয়ে আসেন তাঁকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফকিরাপুল চার রাস্তার মোড়ে হামলার শিকার হয়ে এক পুলিশ কনস্টেবল নিহত

নিউজ প্রকাশের সময় : ০৭:০১:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩