ফের আগুনে পুড়ছে বাংলাদেশ।

- নিউজ প্রকাশের সময় : ১০:০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে

রাজধানীর ভেলি রোডের আগুনে পোড়া লাশের গন্ধ শেষ হওয়ার আগেই ফের আগুন এবার চট্টগ্রামে, চট্টগ্রামের কর্ণফুলীতে আগুনে দাউ দাউ করে জ্বলছে এস আলম চিনির কারখানা। সোমবার (৪ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ইছানগর এলাকার এস. আলম গ্রুপের চিনির কারখানায় হঠাৎ আগুন লাগলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারদিকে। পরে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়। আগুনে আমদানিকৃত এক লাখ টন চিনি তৈরির কাঁচামাল সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানান কারখানার কর্মকর্তারা। তবে আগুনে কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কারখানার ভেতর একটি ভবনে হঠাৎ আগুন জ্বলে ওঠে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, বিকেল ৪টার দিকে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত এস আলম গ্রুপের মালিকানাধীন মিলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।












