বঙ্গবন্ধু সেতুর উদ্বোধন ডিসেম্বরে ট্রেন চলবে দ্রুত গতিতে

- নিউজ প্রকাশের সময় : ০৮:৩৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে

রেল সেতুর মূলকাজ শেষ হয়েছে শেষ হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির রেললাইন বসানোওএখন চলছে চূড়ান্ত পর্যায়ের ফিনিশিং দেওয়ার কাজ সব ঠিক থাকলে পরীক্ষা-নিরীক্ষার পর চলতি বছরের ডিসেম্বরেই খুলে দেওয়া হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু উন্মুক্ত করার পর এই সেতুতে ট্রেন চলবে সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে যমুনা নদীর সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর কোলঘেঁষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু’টি নির্মিত হচ্ছে দুটি প্যাকেজে শুরু হওয়া প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৯৬ শতাংশ ডিসেম্বরে রেলওয়ে সেতুটি উদ্বোধনের আশা প্রকাশ করে প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান বলেন, ডব্লিউডি ১ এবং ডব্লিউডি ২ এই দুইটি প্যাকেজে ‘বঙ্গবন্ধু রেলওয়ে সেতু’টির কাজ শুরু করেছিল ২০২০ সালে অবকাঠামো নির্মাণ শেষে পুরো সেতুতে রেললাইন বসানোর কাজ পুরোপুরি শেষ হয়েছে সেতুর পূর্ব-পশ্চিম পাশের এ্যাপোচ লাইন, স্টেশন নির্মাণসহ সব ধরণের কাজ শেষ এখন চলছে পর্যবেক্ষণ ডিসেম্বরের মধ্যেই সেতুটি ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করতে পারবেন তারা সেতু সংশ্লিষ্টরা জানিয়েছেন, উত্তরাঞ্চলের সাথে নিরবিচ্ছিন্ন ট্রেন যোগাযোগ স্থাপনে যমুনা নদীর ওপর ‘বঙ্গবন্ধু রেলওয়ে সেতু’ নির্মাণ প্রকল্প অনুমোদন হয় যমুনা নদীর পশ্চিম পাশের সিরাজগঞ্জ অংশ থেকে পূর্ব পাশের টাঙ্গাইলের ভূঞাপুর পর্যন্ত সেতুটির দৈর্ঘ্য ৪ দশমিক ৮ কিলোমিটার দুই প্যাকেজে ভাগ করে এর নির্মাণ ব্যায় ধরা হয় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা দুটি প্যাকেজই বাস্তবায়ন করছে জাপানের পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২০ সালের ২৯ নভেম্বর রেলওয়ে সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসুদুর রহমান বলেন, ইতোমধ্যে অ্যালাইনমেন্ট, লেভেল ঠিক করা, ড্রেন-কালভার্ট নির্মাণ, সেতুর পূর্ব এবং পশ্চিম পাশের স্টেশন নির্মাণ, প্ল্যাটফর্ম স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে এখন চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা চলছে ফিনিশিং শেষ হলে কমিশনিংয়ের পরই সেতুটি চলাচলের জন্য উদ্বোধন করা হবে ১৯৯৮ সালে এই নদীর ওপর বঙ্গবন্ধু সেতু চালুর পর ওই সেতুতে সারাদেশের সাথে রেল যোগাযোগও স্থাপন করা হয় কিন্তু রেল চলাচলের কারণে ২০০৮ সালে সেতুটিতে ফাটল দেখা দেয় এজন্য সরকার ডাবল লেনের সেতু নির্মাণ করার উদ্দেক নেন সেতুটির নির্মাণ কাজ শেষ হলে সারাদেশে প্রতিদিন অন্তত ৯০ টি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করবে ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের রেল যোগাযোগে আর কোনো বিড়ম্বনা থাকবেনা






















