ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতানের নির্মাণ কাজ শুরু হয়েছে

রিপোর্টার মেহেদী হাসান অলি 
  • নিউজ প্রকাশের সময় : ১২:৫১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে

গতকাল মঙ্গলবার (৪ জুন) বিশেষ মোনাজাতের মাধ্যমে এই কাজ শুরু হয়। এ সময় সেখানে করপোরেশনের মার্কেট নির্মাণ সেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তওহীদ সিরাজ, সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়াসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এই প্রসঙ্গে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক খোঁজ-খবর নিয়েছেন,তাদেরকে সহযোগিতা করেছেন।এছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যবাায়ীরা যাতে দ্রুততার সাথে পুনরায় সেখানে ব্যবসা শুরু করতে পারেন সেজন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন এবং তিনি স্বশরীরে উপস্থিত থেকে বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।সুতরাং আমাদেরও আন্তরিক প্রচেষ্টা ছিল যেন দ্রুততম সময়ে সেখানে নির্মাণ কাজ শুরু করা যায়।তারই প্রতিফলন আজকের এই কার্যক্রম। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে পারব বলে আমরা আশাবাদী।উল্লেখ্য যে,গত ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবাজারে ‘বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান’, পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইসগেট গেট পর্যন্ত আট সারির ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি (ইনার সার্কুলার রিং রোড) ধানমন্ডি হ্রদে ‘নজরুল সরোবর’ এবং শাহবাগে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান’ আধুনিকীকরণ শীর্ষক ৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।  ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে ১০তলা বিশিষ্ট বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান নির্মাণের লক্ষ্যমাত্রা রয়েছে। এছাড়াও গত ২৬ মে নজরুল সরোবরের নির্মাণ করা শুরু হয়। অন্যদিকে গত ৩ জুন ঠিকাদার প্রতিষ্ঠানকে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান’ আধুনিকীকরণ প্রকল্পের স্থান বুঝিয়ে দেওয়া হয়।শীঘ্রই পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইসগেট গেট পর্যন্ত আট সারির ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি ইনার সার্কুলার রিং রোড এর নির্মাণ কাজও শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতানের নির্মাণ কাজ শুরু হয়েছে

নিউজ প্রকাশের সময় : ১২:৫১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪