ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া। 

বর্রাতমান জনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির আলোচনা

নিজস্ব প্রতিবেদক
  • নিউজ প্রকাশের সময় : ১০:৩৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ১২৯ বার পড়া হয়েছে

বিরোধীদলীয় নেতা এবং দলীয় চেয়ারম্যান ও মহাসচিব ছাড়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যরা।

আজ বুধবার সন্ধ্যায় নামাজের বিরতি চলাকালে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনির্ধারিত এ বৈঠকে বসেন তারা। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের আগে বিরোধী দলের এই বৈঠক ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

কৌতূহল সৃষ্টি হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের আগে কী হবে জাতীয় পার্টির রাজনৈতিক সমীকরণ তা নিয়েও। দলের চেয়ারম্যান জি এম কাদের কিংবা প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের দৃষ্টিভঙ্গি যা-ই থাকুন না কেন এমপিরা চান আওয়ামী লীগের সঙ্গে থেকেই নির্বাচনে অংশ নিতে―এ রকমই বলছেন পার্টির নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত জাপার এক এমপি বলেন, ‘মূলত আমরা সংসদীয় কমিটির সভাপতি এমপি রওশন আরা মান্নানের নেতৃত্বে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। প্রধানমন্ত্রী তার দপ্তরে যে চেয়ারে বসেন তার সামনে চারটি চেয়ারে কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, রওশন আরা মান্নান ও রুস্তম আলী ফরাজী বসেছিলেন।

আমরা সবাই দাঁড়িয়ে ছিলাম। এ সময় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনসহ নানা বিষয়ে কথা হয়েছে।’

জাপার একাধিক সংসদ সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী খুব ব্যস্ত ছিলেন। আমরা তার অফিস কক্ষে প্রায় আধাঘণ্টা ছিলাম।

এ সময় কাজী ফিরোজ, সৈয়দ আবু হোসেন বাবলা ও রওশন আরা মান্নান কিছু কথা বলেন।’

কী কথা হলো জানতে চাইলে এক এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী মাগরিবের নামাজ পড়ে যখন তার দপ্তরে আসেন তখন আমরা সেখানে যাই। অনেক ভিড় ছিল। এখানে রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলাসহ দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করা হয়েছে।’

সংশ্লিষ্টরা জানান, জাপার ১৬ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন।

দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু সংসদ অধিবেশনে থাকলেও তিনি বৈঠকে যাননি। আর সংসদ সদস্য সাদ এরশাদ সংসদ এলেও প্রধানমন্ত্রীর সঙ্গে দলীয় এমপিরা দেখা করার আগেই সংসদ থেকে চলে যান। অধিবেশনে অনুপস্থিত ছিলেন রওশন এরশাদ, জি এম কাদের, মসিউর রহমান রাঙ্গা, লিয়াকত হোসেন খোকা ও রানা মোহাম্মদ সোহেল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বর্রাতমান জনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির আলোচনা

নিউজ প্রকাশের সময় : ১০:৩৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩