ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থে গ্রহনযোগ্য নির্বাচন হবে।- ইসি মোঃ আনিছুর রহমান।

 এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৪৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ১৭২ বার পড়া হয়েছে

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থে গ্রহনযোগ্য নির্বাচন হবে।- ইসি মোঃ আনিছুর রহমান

আসন্ন ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি ভালো, অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন করতেই হবে। আর সেই লক্ষ্য কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। কারণ বহিঃবিশ্বে  দেশের সুনাম ও অস্তিত্ব এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষার্থে গ্রহণযোগ্য নির্বাচনের কোন বিকল্প নেই। এবার আগে থেকে সিলেকশন পদ্ধতি নেই। ভোটে নির্বাচিত হতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী ও ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের আগে এমপিদের তালিকা হয়ে গেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন মন্তব্যের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, রিজবী সাহেব যে মন্তব্য করেছেন তা ভিত্তিহীন । যদি কোন ধরনের তালিকা থাকে তা প্রকাশ করুক। তিনি যা বলেছেন সেটা তাদের রাজনৈতিক বক্তব্যের অংশ।ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ব্যালট পেপার সকালে কেন্দ্রে যাবে। পাশাপাশি ব্যালটের যে অংশ ভোটারকে দেওয়া হবে তাতে আগে শুধু সিল দিলে হতো এখন সহকারী প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর থাকতে হবে। তা না হলে ভোট গণনায় ধরা হবে না। যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন বা করছেন, তারা রাষ্ট্রের কর্মচারী। কোনো দলের বা দলীয় সরকারের কর্মচারী না। সংবিধানে বলা আছে নির্বাহী বিভাগের সবার দায়িত্ব নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়া। নির্বাচন কমিশন যাকে যেখানে দায়িত্ব দেওয়া প্রয়োজন, তাকে সেখানে দায়িত্ব দিয়েছে। সুষ্ঠ নির্বাচনের স্বার্থে রাষ্ট্রীয় কোন কর্মকর্তা ও কর্মচারীরা যদি দায়িত্ব অবহেলা করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের সকল চেষ্টায় গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব বলে মনে করি।

তিনি আরো বলেন, নির্বাচনের সময় দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় আগামী ২৯ ডিসেম্বর থেকে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন নির্বাচনী আসনগুলোতে টহল দিবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ ও ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিক হাসান উল্লাহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থে গ্রহনযোগ্য নির্বাচন হবে।- ইসি মোঃ আনিছুর রহমান।

নিউজ প্রকাশের সময় : ০৪:৪৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩