বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের কমিটি গঠন।

- নিউজ প্রকাশের সময় : ১০:৫৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের কমিটি গঠন করা হয়েছে।গাজী রুবেল রানাকে সভাপতি এবং আরিফ আহমেদ কে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ কবিরসহ ৪১ সদস্য বিশিষ্ট এই কমিটিকে আগামী ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় কমিটি থেকে এই কমিটি দেওয়া হয়েছে।গত ২১ অক্টোবর(সোমবার) এই কমিটি গঠন করা হয়।নবনির্বাচিত কমিটির সভাপতি গাজী রুবেল রানা নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ আরিফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ কবির,কেন্দ্রীয় কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক ও উপ কমিটির দায়িত্বে থাকা আবু রায়হান, ইসরাফিল ইসলাম খোকন সহ ঢাকা জেলা উত্তর এর সকল সহযোদ্ধা ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং তার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারে এই জন্য দোয়া চেয়েছেন। ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদ এর সকল পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। আগামীতে ঢাকা জেলা উত্তর একটি রোল মডেল করার জন্য ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের সকল নেতাকর্মীকে পাশে চান।সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন আগামী ১ মাসের ভিতরে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যন্ত কমিটি দিবে সেই লক্ষ্যে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন।সাধারণ সম্পাদক মোঃ আরিফ আহমেদ বলেন,” আমার উপর অর্পিত এই পবিত্র আমানত,আমার শরীরের শেষ রক্ত দিয়ে হলেও যেনো রক্ষা করতে পারি,সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে পারি।পদ পদবী মানেই ক্ষমতা নয়,পদ পদবী মানেই আমানত,সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়া।ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে আগামী সুন্দর ও সুশৃঙ্খল বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাবো।” এছাড়াও তিনি কেন্দ্রীয় কমিটি, নবনির্বাচিত কমিটিসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।















