ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

বাংলাদেশ সহকারী হাইকমিশন বার্মিংহামে দ্বিতীয় সচিব হিসেবে ওমর বিন হাদির নিয়োগ

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৫৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

রিপোর্টার: রফিকুল ইসলাম

দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক এই নিয়োগ কার্যকর হবে।

গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বাস্থ্য প্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগকালীন সময়ে ওমর বিন হাদি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে পারবেন না। এছাড়া নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলি সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, ওমর বিন হাদি সাম্প্রতিক সময়ে আলোচনায় আসেন তার ছোট ভাই ওসমান বিন হাদির মৃত্যুর ঘটনার প্রেক্ষাপটে। ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন এবং দুর্বৃত্তের গুলিতে নিহত হন, যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

নতুন এ নিয়োগকে কূটনৈতিক মিশনে পেশাগত দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশ সহকারী হাইকমিশন বার্মিংহামে দ্বিতীয় সচিব হিসেবে ওমর বিন হাদির নিয়োগ

নিউজ প্রকাশের সময় : ০৭:৫৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬