ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বাঞ্ছারামপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা।

এম কে খোকন (ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ)
  • নিউজ প্রকাশের সময় : ০৬:২৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ১২০ বার পড়া হয়েছে

বাঞ্ছারামপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গরু চুরি করায় গাছে বেঁধে পিটিয়ে মুমিন (৩৮) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার ফরদাবাদ গ্রামের একটি গাছে বাঁধা অবস্থায় মুমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে দুপুরে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।নিহত মুমিন উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত জানান, ভোরে ফরদাবাদের একটি বাড়িতে গোয়ালঘরে গরু চুরি করতে ঢোকেন মুমিন। চুরি করে নিয়ে যাওয়ার সময় একটি গরু ডেকে ওঠে। গরুর ডাকে বাড়ির লোকজন জেগে উঠে তাকে ধরে ফেলেন। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে গণপিটুনি দিয়ে গাছে বেঁধে রাখেন। পরে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছে বাঁধা অবস্থায় মুমিনকে উদ্ধার করে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম আরোও জানান, নিহত মুমিনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তাকে স্থানীয়রা ‘মুমিন চোরা’ বলে ডাকতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাঞ্ছারামপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা।

নিউজ প্রকাশের সময় : ০৬:২৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩