ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া। 

বিএনপি’র জরুরি সংবাদ সম্মেলন ,যা বললেন মির্জা ফখরুল

মেহেদী হাসান সবুজ (স্টাফ রিপোর্টার)
  • নিউজ প্রকাশের সময় : ০২:৩৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ ১২৩ বার পড়া হয়েছে

বিএনপি’র জরুরি সংবাদ সম্মেলন ,যা বললেন মির্জা ফখরুল

জরুরি সংবাদ সম্মেলনে যা বললেন মির্জা ফখরুল

আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ নয়াপল্টনেই হবে। বাধা দিলে এর সম্পূর্ণ দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসমাবেশ ঘিরে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ জানিয়ে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং আটককৃতদের মুক্তির দাবি করেন মির্জা ফখরুল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের অনুমতি দেওয়ার কিছু নাই, সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার। আমাদের সমাবেশ হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। ২৮ অক্টোবরের সমাবেশের মধ্যে দিয়ে আমরা সরকারকে একটি বার্তা দিতে চাই, চাপ প্রয়োগ করে দাবি আদায় করতে চাই। এদিন তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করা হবে।

আমরা এখনো ডিএমপি কমিশন থেকে চিঠি পাইনি। আমরা আশাকরি তারা শনিবারের মহাসমাবেশে বাধা দেবে না। তারা আমাদের সহযোগিতা করবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, গতকাল নির্বাচন কমিশন নিজেই বলেছে দেশে নির্বাচনের পরিবেশ নেই। অথচ অবৈধ প্রধানমন্ত্রী ব্রাসেলসে বসে বক্তৃতা দিচ্ছেন। তিনি বলছেন- দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে। অথচ বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে ২০১৪ ও ২০১৮ সালের মতো আবারও একতরফা নির্বাচন করতে চাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

‘বর্তমান সরকারকে ভয়াবহ ফ্যাসিস্ট ও অবৈধ’ আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, এ সরকার অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। অসাংবিধানিকভাবে ক্ষমতায় বসে আছে। এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে কখনো এ দেশে সুষ্ঠু নির্বাচন হবে না, দেশের মানুষ পছন্দমতো ভোট দিতে পারবে না। তাই এ সরকারকে পদত্যাগ করতেই হবে, সংসদ বিলুপ্ত করতে হবে; তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, বেগম সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপি’র জরুরি সংবাদ সম্মেলন ,যা বললেন মির্জা ফখরুল

নিউজ প্রকাশের সময় : ০২:৩৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩