ঢাকা ০১:২০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ঃ আ.লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে

রিপোর্টার মোঃ জয়নাল আবেদিন
  • নিউজ প্রকাশের সময় : ১০:০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

রিপোর্টার মোঃ জয়নাল আবেদিন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, জার্মানিতে যেমন নাৎসিবাদী হিটলারের রাজনীতি নিষিদ্ধ, তেমনিভাবে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে। কথায় কথায় বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তাহলে এখনো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করছেন না কেন? গুমের রানী, খুনের রানী শেখ হাসিনার রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করা হলে, এদেশে আরেকটি বিপ্লব হবে।
ফরিদপুর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ সভার আযোজন করা হয় জেলা বিএনপির উদ্যোগে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, গত ১৬টি বছর আওয়ামী লীগ তাদের দুঃশাসনকে বহাল রাখার জন্য, বিরোধী মতকে দমন করার জন্য আয়নাঘরের টর্চার সেল বানিয়েছে। আজ তা উন্মোচিত হচ্ছে। এই আইয়ামে জাহেলিয়াত আওয়ামী লীগ, তাদের কারোরই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ঠাঁই হবে না। যদি তাদের দোসরদেরও কেউ আশ্রয়-প্রশ্রয় দিতে চায়, বাংলাদেশের জনগণ তাদেরকেও উৎখাত করবে। তাদের বিরুদ্ধেও লড়াই হবে। কোনো ফ্যাসিস্টের সহযোগীকে আমরা বাংলাদেশে ঠাঁই দেব না।

তিনি বলেন, গত ১৬ বছরে একটি বিশেষ পরিস্থিতির কারণে দলকে পুনর্গঠিত করা সম্ভব হয়নি। এখন পরিস্থিতির বদল হয়েছে। মানুষ যেই স্বপ্ন দেখছে বাংলাদেশকে নিয়ে, সেই স্বপ্ন বাস্তবায়নে নেতৃত্ব দেওয়ার জন্য একটি উপযোগী দল দরকার। একটি দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব দরকার। সেই দায়িত্বশীল দলের কিছু দায়িত্বশীল নেতা দরকার। একেবারে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত।

‘৫ আগস্ট এর গণঅভ্যুত্থানের পর আমাদের সামনে দুটি চ্যালেঞ্জ এসেছে’-মন্তব্য করে আসাদুজ্জামান বলেন, এর একটি হলো- বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে সম্ভাবনা, সেটি কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া। আরেকটি হলো- ৫ আগস্টের গণঅভ্যুত্থানের স্পিডকে যারা ম্লান করে দিতে চায় তাদের ষড়যন্ত্রকে রুখে দেওয়া।

তিনি বলেন, আওয়ামী লীগ পালিয়ে গেলেও আওয়ামী লীগের বর্ণচোরারা রয়ে গেছে, তারা যে কার কাঁধের ওপর ভর করে সেটাই দেখার বিষয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী।

সদস্য সচিব একে কিবরিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাদা মিয়া, কেন্দ্রীয় বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, সহ সাংগঠনিক সেলিমুজ্জামান সেলিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির ভাইস চেয়ারম্যান ঃ আ.লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে

নিউজ প্রকাশের সময় : ১০:০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫