সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে ট্রাকচাপায় অ্যাম্বুলেন্স চালক নিহত
এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
- নিউজ প্রকাশের সময় : ০২:৩৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে

বিজয়নগরে ট্রাকচাপায় অ্যাম্বুলেন্স চালক নিহ
১৬ নভেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ট্রাকচাপায় আব্দুল খালেক (৩২) নামে এক অ্যাম্বুলেন্সের চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার বীরপাশা বাসস্ট্যান্ডের পাশে এই সড়ক ঘটনা ঘটে। খালেক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমপাড়ার মো. তাজুল ইসলামের ছেলে।
খাঁতিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত জানান, সকালে ঢাকামুখী এক পাথরবোঝাই ট্রাক সিলেটমুখী অ্যাম্বুলেন্সেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটিকে জব্দসহ মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। তবে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
















