বিদেশি মদ ও গাঁজা সহ কুড়িগ্রামে আটক ১ জন।

- নিউজ প্রকাশের সময় : ০৫:৩৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ১১৪ বার পড়া হয়েছে

বিদেশি মদ ও গাঁজা সহ কুড়িগ্রামে আটক ১ জন।
কুড়িগ্রামের উলিপুর ও রৌমারী উপজেলায় মাদক বিরোধী পৃথক দুটি অভিযানে ২০ কেজি গাঁজা ও ৩৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফরা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার একটি টিম। অভিযানে ওই এলাকার মাদক কারবারি আব্দুস সালামকে গ্রেপ্তার করে। এসময় তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে।
অন্যদিকে একই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রৌমারী থানা পুলিশের একটি টিম উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর ফুলবাড়ী গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে ওই এলাকার চর ফুলবাড়ী ব্রিজের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি নাম মো. আব্দুস সালাম (৪৫)। তিনি উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফরা এলাকার বাসিন্দা।
















