ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া। 

বিমানবালাকে জড়িয়ে ধরে চুমুর চেষ্টা, বাংলাদেশি বিমান যাত্রী গ্রেপ্তার

মোঃমেহেদী হাসান (স্টাফ রিপোর্টার)
  • নিউজ প্রকাশের সময় : ১২:০৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ১৬৫ বার পড়া হয়েছে

বিমানবালাকে জড়িয়ে ধরে চুমুর চেষ্টা, বাংলাদেশি বিমান যাত্রী গ্রেপ্তার

ওমানের রাজধানী মাস্কাট থেকে ঢাকাগামী একটি বিমানের ভেতর বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগে ভারতের মুম্বাইয়ে এক বাংলাদেশি যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে মোহাম্মদ দুলাল নামে এক ব্যক্তি ভিস্তারা এয়ারলাইনসের একটি ফ্লাইটে মাঝ আকাশে এক বিমানবালাকে জড়িয়ে ধরে চুমু দেওয়ার চেষ্টা করেন।

ভিস্তারা এয়ারলাইনসের ওই বিমানটি মাস্কাট থেকে মুম্বাই হয়ে ঢাকা আসছিল। বিমানটি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কিছুক্ষণ আগে তিনি এমন হীন কাজ করেন।

ওই পুলিশ কর্মকর্তা এ ব্যাপারে শুক্রবার বলেছেন, আমরা খুঁজে বের করেছি অভিযুক্ত যাত্রীর নাম মোহাম্মদ দুলাল। তিনি একজন বাংলাদেশি। তিনি ভিস্তারা এয়ারলাইনসের ফ্লাইটে মাস্কাট থেকে মুম্বাই হয়ে ঢাকা যাচ্ছিলেন। বিমানটি মুম্বাইয়ে অবতরণ করার আধা ঘণ্টা আগে তিনি নিজের আসন থেকে উঠে দাঁড়ান এবং এক বিমানবালাকে জড়িয়ে ধরেন। এরপর তাকে চুমু দেওয়ার চেষ্টা করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, যখন বিমানের অন্য ক্রুরা ও যাত্রীরা এগিয়ে আসেন তখন তিনি তাদের বাধা প্রদান করেন।

বিমানের ভেতর এমন অসদারচরণ করায় বাংলাদেশি ওই যাত্রীকে হুঁশিয়ারি দেন বিমানের পাইলটও। কিন্তু এতেও তিনি কর্ণপাত করেননি।

বিমানটি মুম্বাইয়ে অবতরণ করার পর মোহাম্মদ দুলালকে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় শহর পুলিশ স্টেশনে।

ওই বিমানবালার অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদ দুলালের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। এরপর তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর অভিযুক্ত দুলালকে স্থানীয় আদালতে তোলা হয়। সেই আদালত শুক্রবার পর্যন্ত তাকে পুলিশি রিমান্ডে রাখার নির্দেশ দেন। কেন বাংলাদেশি ওই যাত্রী বিমানের ভেতর এমন কাজ করেছেন সেটি খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

ভিস্তারা এয়ারলাইনসও এ ঘটনা সম্পর্কে একটি বিবৃতি দিয়েছে। এতে তারা বলেছে, তাদের ভিস্তারা ফ্লাইট ইউকে-২৩৪ বিমানে এমন ঘটনা ঘটেছে। সংস্থাটি আরও জানিয়েছে, সাধারণ যাত্রী ও ক্রুদের নিরাপত্তার ক্ষেত্রে তারা সবসময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।

সূত্র: এনডিটিভি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিমানবালাকে জড়িয়ে ধরে চুমুর চেষ্টা, বাংলাদেশি বিমান যাত্রী গ্রেপ্তার

নিউজ প্রকাশের সময় : ১২:০৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩