ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়ন হলেই শেরপুরের উন্নয়ন

তৌহিদুর রহমান ,শেরপুর প্রতিনিধি-
  • নিউজ প্রকাশের সময় : ০২:২০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়ন হলেই শেরপুরের উন্নয়ন এই নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই ২০২৪ রোজ মঙ্গলবার মিরপুর ১৪/সেকশন ১ এর বৃহত্তর ময়মনসিংহ সমিতির অডিটোরিয়ামে শেরপুর জেলা সমিতি ঢাকা ২০২৪ -২০২৭ নির্বাহী পরিষদের পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় সভা ২০২৪ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বৃহত্তর ময়মনসিং সমিতির সভাপতি ও জামালপুর সদর আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ, এমপি বলেন,বৃহত্তর ময়মনসিংহের উন্নয়ন হলেই কেবল বৃহত্তর শেরপুর জেলার  মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব। কোন নির্দিষ্ট জেলার উন্নয়ন দিয়ে বৃহত্তর ময়মনসিংহের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব না। তিনি প্রত্যেক জেলার নেতৃবৃন্দকে জনগণের স্কিল ডেভেলপমেন্ট তৈরির জন্য কাজ করার আহ্বান জানান। তিনি প্রতিবেশী জেলা শেরপুর উন্নয়নে আগেও কাজ করেছেন এবং আগামী দিনে সংসদে শেরপুর জেলার বিভিন্ন দাবি নিয়ে কথা বলবেন বলে আশ্বস্ত করেন। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি ও সাবেক সড়ক পরিবহন ও সেতু সচিব জনাব মোঃ নজরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্যে বলেন শেরপুর জেলার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সাবেক স্বাস্থ্য সচিব এবং বৃহত্তর ময়মনসিংহের সভাপতি দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আশা ব্যক্ত করে বলেন,আগামী দিনে সকল সংগঠন এবং সকল ব্যক্তি প্রতিষ্ঠানকে সাথে নিয়ে কাজ করে যাব। তিনি শেরপুর জেলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।সংগঠনের নির্বাহী সভাপতি সাবেক নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব আব্দুস সামাদ ফারুক শেরপুর বিভিন্ন উন্নয়নের দাবি করে বলেন, অন্যান্য সবজায়গায় আমরা পিছিয়ে শিক্ষা-স্বাস্থ্য ,চিকিৎসা,যোগাযোগ সব ক্ষেত্রেই পিছিয়ে আছি।তাই এ ব্যাপারে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন।সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক শুভেচ্ছা জানিয়ে সংগঠনের সবাইকে পরিচয় করে দিয়ে আগামী দিনে সবাইকে সাথে নিয়ে সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিগত বছর গুলিতে সবাই যেভাবে সহযোগিতা করেছে এবং আগামী দিনে সবাইকে সাথে নিয়ে শেরপুর জেলার জন্য কাজ করে যেতে চান তিনি।গত সপ্তাহে শেরপুর জেলার দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে বলেও জানান।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের বর্তমান চেয়ারম্যান প্রফেসর ডঃ সাইফুল মজিদ, শেরপুর সদর উপজেলার সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব মোঃ দিলদার হোসেন,  বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সাবেক সদস্য ও সাবেক যুগ্ম সচিব শাহ মুহাম্মদ আবু রায়হান আলবেরুনী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসিফ,শেরপুর জেলা সমিতির সহ সভাপতি উপসচিব ডক্টর আশরাফ আলী,শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন আহমেদ ছাড়াও শেরপুর জেলার অনেক কৃতি সন্তান এবং সরকারের বিভিন্ন গুরু দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়ন হলেই শেরপুরের উন্নয়ন

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়ন হলেই শেরপুরের উন্নয়ন

নিউজ প্রকাশের সময় : ০২:২০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪