ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪শহীদ পরিবারকে জামায়েতে ইসলামের আর্থিক সহযোগিতাপ্রদান । 

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৯:০০:২২ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার শহীদ পরিবারের সাথে জামায়তে ইসলামের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পৌর শহরস্থ মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে নবীনগরের শহীদ ৪ পরিবারকে আর্থিক অনুদানে প্রত্যেকটি পরিবারের জন্য দুই লাখ টাকা করে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে নবীনগর জামায়েতের পৌরশাখা আমীর মু.মুখলেসুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর জামায়েতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। তিনি তার বক্তব্যে আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র তুলে ধরে প্রধান উপদেষ্টার কাছে,শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচারের ব্যবস্থাসহ একটি শোষণহীন, বৈষম্যহীন, সৎ লোকের শাসন ব্যবস্থায় একটি সোনারবাংলা বিনির্মানে দাবী জানান। তিনি আরও বলেন  ছাত্র জনতার আন্দোলনে পরাজিত শক্তি এখানো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলায় দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে। এছাড়াও বক্তব্য রাখেন, অনুষ্ঠানে বিশেষ অতিথি  ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়েতের আমীর মোহাম্মদ গোলাম ফারুক,জেলা শাখার সেক্রেটারি  মোবারক হোসেন আকন্দ,কাজী ইয়াকুব আলী, এডভোকেট মোকবুল হোসেন, ডাঃ সিরাজুল ইসলাম,মাওলানা আবু নছর, আতিকুল ইসলাম,মাওলানা আমিরুল ইসলাম,শহীদ পরিবারের সদস্য শফিকুল ইসলাম, মো: নান্নু মিয়া প্রমূখ। উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনের যারা শহীদ হয়েছেন, তারা হলেন,উপজেলার ভিটি বিশারা গ্রামের মো: শামছুজ্জামান এর সন্তান জাহিদুজ্জামান তানভিন, উপজেলার বিটঘর গ্রামের মোঃ শফিকুল ইসলামের সন্তান তানজিল মাহমুদ সুজয়,কৃঞ্চনগর গ্রামের মো: নান্নু মিয়ার সন্তান মো: কামরুল ইসলাম,থোল্লাকান্দি গ্রামের মমিন মিয়ার সন্তান রফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪শহীদ পরিবারকে জামায়েতে ইসলামের আর্থিক সহযোগিতাপ্রদান । 

নিউজ প্রকাশের সময় : ০৯:০০:২২ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪