ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ প্রশাসন কর্তৃক কাবাডি টুর্নামেন্টের উদ্ভোধন।

- নিউজ প্রকাশের সময় : ০৪:০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ১৪৪ বার পড়া হয়েছে

- ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ প্রশাসন কর্তৃক কাবাডি টুর্নামেন্টের উদ্ভোধন
মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশ প্রশাসন কর্তৃক কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার(৯ ডিসেম্বর) সকাল ১১ টায় পৌরশহরস্থ দানবীর লোকনাথ দিঘির(টেংকেরপাড়) মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
খেলার উদ্ভোধনী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের পক্ষে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন খেলার শুভ উদ্ভোধন করেন ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) সোনাহর আলী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ আবুল কাশেম প্রমুখ। উদ্বোধনী খেলায় সদর উপজেলা বালক ও বালিকা দল আখাউড়া উপজেলার বালক ও বালিকা দলকে পরাজিত করে।
জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা পুলিশের আয়োজিত টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা থেকে ২টি করে মোট ২০টি দল অংশগ্রহণ করছে। এর মধ্যে প্রতি উপজেলা থেকে ১টি বালক দল ও ১টি করে বালিকা দল রয়েছে। আগামী ১৬ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।















