ঢাকা ১১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ৩ জন আটক।

এম কে খোকন (ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ)
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৪১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ৩ জন আটক।

ব্রাহ্মণবাড়িয়া জেলার পৃথক অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস সহ ৪ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকা গাঁজা বোঝাই একটি মাইক্রোবাসে তল্লাশি করলে আবুল বাশার (৩৫) নামের একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবুল বাসার বরগুনা জেলার আমতলী থানা এলাকার গুলিশখালী গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। এ সময় মাইক্রোবাস থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি মাইক্রোবাসে তল্লাশি করে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়।

তিনি আরো জানান, এই ঘটনায় মামলা দায়েরের পর দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে বিকালে সরাইলে ৪ কেজি গাঁজাসহ জুনাঈদ মিয়া (২১) ও মোছা. শিল্পী (২৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ।

বিকালে ৩টায় সরাইল থানাধীন বিশ্বরোড় মোড় সংলগ্ন কুট্টপাড়া ওয়ালটন ইলেক্ট্রনিক্স শো-রুমের সামনে পাকা রাস্তার উপর তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুনাঈদ মিয়া বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার ফারুক মিয়ার ছেলে ও ওই এলাকার মন্তু মিয়ার মেয়ে স্বামী মুসা মিয়ার স্ত্রী মোছা. শিল্পী।

বিষয়টি নিশ্চিত করে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস বলেন, বিকেল ৩টায় হাইওয়ে থানা এএসআই (নিঃ) মো. আব্দুল কাদির সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-সিলেট মহাসড়কে জরুরি মোবাইল-১ ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলার সরাইল থানাধীন বিশ্বরোড় মোড় সংলগ্ন কুট্টপাড়া ওয়ালটন ইলেক্ট্রনিক্স শো-রুমের সামনে পাকা রাস্তার উপর জুনাঈদ মিয়া ও মোছা. শিল্পীকে আটক করে। এবং তাদের বডি ও কোমরের মধ্য থেকে মাদকদ্রব্য গাঁজা ২ কেজি করে মোট ৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ৩ জন আটক।

নিউজ প্রকাশের সময় : ০৯:৪১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩