ব্রাহ্মণবাড়িয়ায় ব্যারিষ্টার সুমনের ফুটবল দলের হার।
- নিউজ প্রকাশের সময় : ১০:৪৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ১৯৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যারিষ্টার সুমনের ফুটবল দলের হার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই ব্যারিষ্ঠারের ফুটবল দলের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার ঐতিহাসিক লাউর ফতেহপুর খেলার মাঠে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের আয়োজনে টানটান উত্তেজনায় এ প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম ব্যারিস্টার জাকির আহাম্মদ ফুটবল একাদশ। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো দর্শক উত্তেজনাপূর্ণ পুরো খেলাটি উপভোগ করেন।
খেলায় ব্যারিস্টার জাকির আহাম্মদ ফুটবল একাদশ ১-০ গোলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিকে হারিয়ে বিজয়ী হয়।
সৌদি আরব প্রবাসী নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন গনপূর্ত বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ ভূঁইয়া।
এসময় অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, পায়রা সমুদ্রবন্দর উপসচিব আতিকুল ইসলাম ও নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলা শেষে ব্যারিস্টার সুমন বলেন, একটি অনলাইন টকশোতে আমাকে বলছিলো আমারা জিতবো। তখন আমি বলছিলাম, ‘পীরের মাইর শেষ রাইতে’। নবীনগর শেষ সময়ে গোল দিয়ে সে পীরের মাইর দেখাইছে।
খেলা শেষে তরুনদের উদ্দেশ্যে ব্যারিষ্টার সুমন বলেন, জীবনে কখনো মাদকের কাছে যেও না, মাদক তোমার এবং তোমার পরিবারকে ধ্বংস করে দিবে।
ব্যারিষ্টার সুমন আরো বলেন, মারামারি ও সহিংসতা এলাকার মান সম্মান ও সম্পদ হানি করে। এমনকি আপনজন মারা যায়। এসব কার্যক্রম পরিহার করতে হবে ।
উল্লেখ্য, এই আসরের আগে ১৭ জুন ২০২৩ একই দলের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচে পরাজিত হয় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফুটবল একাদশ।



















