ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ায়-২ উপনির্বাচন; ৬ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ।

এম কে খোকন (ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ)
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ১০৮ বার পড়া হয়েছে

    ব্রাহ্মণবাড়িয়ায়-২ উপনির্বাচন;

৬ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) শূণ্য আসনে উপ-নির্বাচনে মনোনয়ন বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

দাখিল করা ৬ প্রার্থীর মধ্যে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. রাজ্জাক হোসেন, স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা, জাকের পার্টির জহিরুল ইসলাম (জুয়েল), বাংলাদেশ আওয়ামী লীগের মো. শাহজাহান আলম সাজু, জাতীয় পার্টির মো. আব্দুল হামিদ ও স্বতন্ত্র প্রার্থী ইব্রাহীমের মনোনয়ন বাছাই করা হয়। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী ইব্রাহীমের মনোনয়ন বাছাইয়ে অবৈধ ঘোষণা করা হয়। বাকি ৫জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

এসময় উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মনোনয়ন দাখিলের সময় মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর জমা দিতে হয়। এরমধ্য থেকে নির্বাচন কমিশন দৈব চয়নের মাধ্যমে ১০জন ভোটারের স্বাক্ষর যাচাই বাছাই করে। এই ১০জনের মধ্যে ৪ জন কোন স্বাক্ষর করেননি এবং একজন মৃত ব্যক্তির স্বাক্ষর রয়েছে। তাই স্বতন্ত্র প্রার্থী ইব্রাহীমের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। 
এ সময় তিনি সকলকে নির্বাচনী আচরন-বিধি মেনে চলার আহবান জানান।

ঘোষিত তফসিল অনুযায়ী আপিল করা যাবে ১৩ থেকে ১৭ অক্টোবর। আপিলের নিস্পতি করা হবে ১৮ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর, প্রতীক বরাদ্ধ দেওয়া হবে ২০ অক্টোবর এবং আগামী ৫ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায়-২ উপনির্বাচন; ৬ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ।

নিউজ প্রকাশের সময় : ০৫:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩